শিরোনাম:
●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ মার্চ ২০২০
প্রথম পাতা » নওগাঁ » মাদক নির্মূলে সবার মাঝে ইসলামী চেতনা জাগ্রত করতে হবে : ওসি মোসলেম উদ্দিন
প্রথম পাতা » নওগাঁ » মাদক নির্মূলে সবার মাঝে ইসলামী চেতনা জাগ্রত করতে হবে : ওসি মোসলেম উদ্দিন
শুক্রবার ● ৬ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদক নির্মূলে সবার মাঝে ইসলামী চেতনা জাগ্রত করতে হবে : ওসি মোসলেম উদ্দিন

ছবি : ওসি মোসলেম উদ্দিন।আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: মাদক সমস্যা আজ বিশ্বব্যাপী প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত। মাদকের কুপ্রভাব আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভয়ানক মাদকের ছোবল থেকে সমাজকে মুক্ত করতে মুক্তিযুদ্ধের মতো আমাদের পুনরায় মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ ঘোষণা করতে হবে উল্লেখ করে নওগাঁর আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মোসলেম উদ্দিন বলেছেন, আমাদের তরুণ সমাজের একটি বিরাট অংশ আজ মাদকের ভয়াবহ গ্রাসের শিকার। উপজেলার প্রতিটি এলাকায় মাদকদ্রব্য ব্যবহারের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকদ্রব্যের ভয়াবহ পরিণতি সম্পর্কে সমাজের প্রতিটি স্তরেই ইসলামী চেতনা সৃষ্টি করতে হবে।
‘সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বাদ জুম্মা উপজেলার ভবানীপুর বাজার জামে মসজিদে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, ভবানীপুর বাজার মার্কাযজামে মসজিদের ইমান মুফতি মো: হোসাইন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ছামাদ আলী খাঁন, মুক্তাদুর রহমান, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, আত্রাই থানা ডিএসবি নুরুল ইসলাম, ভবানীপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ মসজিদের মুসল্লিগণ।

সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে অটো চার্জার চালিত ভ্যান নিয়োন্ত্রণ হারিয়ে মোতালেব (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার সিংড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব উপজেলার গুড়নই গ্রামের মৃত লায়েবুল্লার ছেলে।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে মোতালেব মেম্বার বাড়ি থেকে আত্রাই সাহেবগঞ্জ বাজারে অটো চার্জার চালিত ভ্যানে আসছিলো সামনে থেকে এক শিশু বাইসাইকেল নিয়ে ভ্যানের সামনে আসলে ভ্যান নিয়োন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটো চার্জারের আরোহী মোতালেব গুরত্বর আহত হয়। এলাকাবাসী সাথে সাথে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাজশাহীর বাগমাড়া এলাকায় পৌচ্ছালে পথ মধ্যেই তার মৃত্যু হয়।





আর্কাইভ