শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ মার্চ ২০২০
প্রথম পাতা » অপরাধ » বিপুল পরিমান ইয়াবাসহ বিশ্বনাথের আলোচিত মাদক সম্রাট তবারক গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » বিপুল পরিমান ইয়াবাসহ বিশ্বনাথের আলোচিত মাদক সম্রাট তবারক গ্রেফতার
শনিবার ● ১৪ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিপুল পরিমান ইয়াবাসহ বিশ্বনাথের আলোচিত মাদক সম্রাট তবারক গ্রেফতার

---স্টাফ রিপোর্টার :: সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমানের এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ আশীষ কুমার মৈত্র একটি বিশেষ টিম ১৪ মার্চ শনিবার ভোর পৌণে ৫টায় বিশ্বনাথ থানাধীন পাঠাকইন গ্রামস্থ তবারক আলীর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে আলোচিত মাদক সম্রাট তবারক আলী (৩২) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সে বিশ্বনাথ থানাধীন পাঠাকইন গ্রামস্থ মৃত আলকাছ আলীর ছেলে।

এ সময় পুলিশ তার বসতঘরে তল্লাশি করে শয়নকক্ষের খাটের বালিশের নিচ হতে পাঁচ প্যাকেটে থাকা ১০০০ পিছ এবং তার দেহ তল্লাশি করে শার্টের পকেটে থাকা এক প্যাকেটে ৮০ পিছসহ মোট ১০৮০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩,২৪,০০০/- টাকা। অভিযানের সময় তার বসতঘরে অবস্থান করা মাদক ব্যবসায় সহযোগি বিশ্বনাথের মৃত ইউসুফ আলীর ছেলে ওয়াহিদ মিয়া (২২), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে সাগর হাওলাদার (২০), বড়পাশা ফিরোজ জমাদ্দার এর ছেলে ইমন জমাদ্দার(১৮) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত তবারক আলী’র বিরুদ্ধে সিলেট জেলার বিশ্বনাথ থানা, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় মাদকসহ মোট ১০ টি মামলা রয়েছে।

উল্লেখ্য গত ০৫ ফেব্রুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৬১ হাজার পিছ ইয়াবাসহ ২ নারীকে গ্রেফতার করে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এই ঘটনার অন্যতম মূলহোতা হিসেবে তবারক আলীর নাম আলোচনায় আসলে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম তাকে গ্রেফতারের জন্য ডিবি পুলিশসহ একাধিক টিম গঠন করে গ্রেফতারের জন্য নির্দেশনা প্রদান করেন। যার প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মো. লুৎফর রহমান এর নেতৃত্বে ঢাকা, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে পুলিশ অভিযান পরিচালনা করে। তবে আসামী তবারক আলী খুব দ্রুত নিজের অবস্থান পরিবর্তন করে আত্ন-গোপন করায় তাকে গ্রেফতারে পুলিশের বেগ পেতে হয়। অবশেষে অদ্য ভোর বেলা তার বসত বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ৩ সহযোগিসহ গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর এসআই/ সৈয়দ ইমরোজ তারেক বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করে।

পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম এর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার(সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, গ্রেফতারকৃত তবারক আলী সিলেট জেলার একজন আলোচিত মাদক ব্যবসায়ী মর্মে জনশ্রুতি রয়েছে। তাকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন থেকে পুলিশ কাজ করে আসছে। তাকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে প্রাপ্ত তথ্য মোতাবেক অন্যান্য মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের নির্দেশ প্রদান করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)