শনিবার ● ১৪ মার্চ ২০২০
প্রথম পাতা » কৃষি » হলুদের ন্যায্যমূল্য পেয়ে খুশি চাটমোহরের কৃষক
হলুদের ন্যায্যমূল্য পেয়ে খুশি চাটমোহরের কৃষক
চাটমোহর প্রতিনিধি :: চলতি মৌসুমে জমি থেকে তোলা কাঁচা হলুদের ভাল দাম পেয়ে খুশি চাটমোহরের হলুদচাষীরা। উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের হলুদচাষী আবুল কাশেম জানান, এ বছর আবহাওয়া ভাল থাকায় হলুদের ফলন ভাল হয়েছে। ফলে এ এলাকার হলুদচাষীরা বেশ খুশি। তিনি আরো জানান, চাটমোহরের হরিপুর, ডিবিগ্রাম, ফৈলজানা, মথুরাপুর ও বিলচলন ইউনিয়নের দক্ষিনাংশে হলুদের চাষ অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে।
মৌসুমী হলুদ ব্যবসায়ী আগশুয়াইল পুরানপাড়া গ্রামের আমজাদ হোসেন জানান, গত বছর এ সময় প্রতি মন কাঁচা হলুদের দাম ছিল ছয়’শ থেকে সাত’শ টাকা। চলতি মৌসুমের প্রথমে প্রতিমন কাঁচা হলুদ নয়’শ থেকে সাড়ে নয়’শ টাকায় বিক্রি হলেও এখন দাম বেড়ে প্রায় বারো’শ টাকায় পৌছেছে।
উপজেলা কৃষি অফিসার মো. হাসান রশীদ হোসাইনী জানান, চলতি মৌসুমে চাটমোহরে হলুদ চাষের লক্ষ্যমাত্রা ছিল ৯৫ হেক্টর। উৎপাদন হয়েছে ১১০ হেক্টর। হেক্টর প্রতি ফলন হচ্ছে ২৫ টন। মসলা জাতীয় ফসল হলুদ এপ্রিল মাস থেকে লাগানো শুরু হয়। চাটমোহরের হলুদচাষীরা সাধারণত বারী-৪ ও বারী-৫ জাতের হলুদ চাষ করে থাকেন। লাগানোর পর থেকে হলুদ উত্তোলন করতে নয়-দশ মাস সময় লেগে যায়। ফেব্রুয়ারী-মার্চ মাসে জমি থেকে হলুদ উত্তোলন করা হয়। উঁচু ছায়া যুক্ত স্থানে হলুদ ভাল জন্মে।





দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা