শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ মার্চ ২০২০
প্রথম পাতা » করোনা আপডেট » ঝিনাইদহে হোম কোয়ারেন্টাইনে ২৭৪ জন : অনেকেই মানছে না আইন
প্রথম পাতা » করোনা আপডেট » ঝিনাইদহে হোম কোয়ারেন্টাইনে ২৭৪ জন : অনেকেই মানছে না আইন
বুধবার ● ১৮ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে হোম কোয়ারেন্টাইনে ২৭৪ জন : অনেকেই মানছে না আইন

---ঝিনাইদহ প্রতিনিধি ::  করোনাভাইরাস প্রতিরোধে ঝিনাইদহের ৫ উপজেলায় ১৮ মার্চ বুধবার দুপুর পর্যন্ত ২৭৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে বিদেশ ফেরত ও তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। ইতালি, জার্মানি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারত থেকে প্রবাসিরা আসার পর তাদের সঙ্গে তার পরিবারের সদস্যদেরকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহন করা গয়েছে। ঝিনাইদহের সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর হোসেন বুধবার দুপুরে জানান, গত ১০ মার্চ থেকে ১৮ মার্চ এই ৮ দিনে ঝিনাইদহ সদর উপজেলায় ৬জন, কোটচাঁদপুরে ১৫ জন, কালীগঞ্জে ১২জন, শৈলকুপায় ৮জন ও মহেশপুর উপজেলায় ২৩৩ জনকেহোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা জারী করা হয়েছে। এদিকে অভিযোগ পাওয়া গেছে, হোম কোয়ারেন্টাইনে মানুষগুলো নিয়ম মানছে না। বিশেষ করে প্রবাসীরা নিজের ইচ্ছেমতো চলা ফেরা করছেন। নজরদারী না থাকায় তারা হোম কোয়ারেন্টাইনের সকল নিয়ম ভঙ্গ করে চলাফেরা করে বেড়াচ্ছেন, যাচ্ছেন আত্মীয় বাড়িতেও। বিষয়টি নিয়ে ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, বিদেশফেরত ব্যক্তি দেশের মনিুষ ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থেই হোম কোয়ারেন্টাইনে থাকবেন। স্বাস্থ্য বিভাগের একার পক্ষে এটা মানানো সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। তবে ঝিনাইদহে এখন পর্যন্ত কোন করোনা রোগী শনাক্ত হয়নি বলেও তিনি গনমাধ্যম কর্মীদের জানান। এদিকে ইতালি, জার্মানি, স্পেন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারত থেকে যে সব প্রবাসিরা বাড়ি ফিরছেন তাদের পরিচয় গোপন রাখার কারণে তারা স্বাস্থ্য কর্মী ও প্রশাসনের নজরদারী এড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন এমন খবর পাওয়া যাচ্ছে।

হরিণাকুন্ডুতে ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধা মায়ের মামলা

ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাছারীতোলা গ্রামে ছেলের নির্যাতনের শিকার এক বৃদ্ধা মা বাধ্য হয়ে আদালতের দারস্থ হয়েছেন। কুলাঙ্গার ছেলের বিচার চেয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ কাছারী তোলা গ্রামের মৃত কোরবান শাহ’র স্ত্রী ছামিরা বেগমকে তার মেজ ছেলে লাভলু শাহ মারধর করে। এতে তিনি আহত হন। ১০ মার্চ ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেন মা ছামিরা বেগম। মামলার আরজি থেকে আরও জানা যায় ছেলের নেশার টাকা দিতে অস্বীকার করায় মাকে প্রায় মারধর করতো লাভলু। এর আগে তিনি বিধবা মায়ের গচ্ছিত ৮০ হাজার টাকা ও একটি কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। মা ছমিরা বেগম বলেন আমার স্বামীর মৃত্যুর পর মেজ ছেলে নেশায় আসক্ত হয়ে পড়ে। সে জুয়া খেলে ঘরের জিসিন নষ্ট করে। নেশার টাকা না পেয়ে আমাকে মারধর ও নানা ভাবে অত্যাচার নির্যাতন করে। এর আগেও আমি নির্যাতন সহ্য করতে না পেরে হরিণাকুন্ড থানায় অভিযোগ করি এবং ওসি মিমাংশা করে দেয়। এখন আমি এই নেশাখোর ছেলের বিচার চাই। বৃদ্ধার মেজ ছেলে লাভলু শাহ বলেন, তুচ্ছ ঘটনায় আমার বড় ভায়ের ইন্ধনে মা আমার বিরুদ্ধে মামলা করেছে। আমি মাকে নির্যাতন করিনি।


করোনা প্রতিরোধে জরুরি সভা

ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে করোনা প্রতিরোধে করনীয় বিষয়ক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসক ও স্বাস্থ্য বিভাগ। আলোচনা সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) সিভিল সার্জন ডা: সেলিনা বেগমসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও জন প্রতিনিধিরা।এসময় জানানো হয়, জেলার ৬ উপজেলায় এ পর্যন্ত চীন, ইতালি, অস্ট্রেলিয়া, কুয়েত, সৌদি আরব, দুবাইসহ বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীসহ তাদের পরিবারের ২’শ ৭৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের বাড়ি থেকে বের না হতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এ নির্দেশ না মানলে জেল জরিমানা করা হবে। এছাড়াও করোনা প্রতিরোধে তৃণমুল পর্যন্ত সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারপত্র ছড়ানো হচ্ছে।

 অগ্নিদগ্ধ শিশু কন্যা সাথীর চিকিৎসার দায়িত্ব নিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র মিন্টু
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার পোতাহাটি গ্রামের আব্দুল হান্নান শেখের অগ্নিদগ্ধ শিশু কন্যা সাথীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। ৫ বছর বয়সী শিশু সাথী অগ্নিদগ্ধ হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছেন। সাথি অগ্নিদগ্ধ হওয়ার পর তার পিতা আব্দুল হান্নান শেখ দেশবাসীর কাছে সাহায্য প্রার্থনা করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হলে নজরে পড়ে পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর। তিনি ছুটে যান হাসপাতালে। হাসপাতালে উপস্থিত হয়ে সাথীর চিকিৎসার খোজ নেন এবং চিকিৎসার যাবতীয় ব্যয় বহর করা হবে বলে ঘোষনা দেন। এর আগেও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর মানব কল্যানে অসহায় পরিবারের পাশে দাড়ানোর অসংখ্য নজীর রয়েছে। তার আর্থিক সহায়তায় বহু ছেলে মেয়ে কলেজ ভার্সিটিতে পড়ছেন।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ