শুক্রবার ● ২০ মার্চ ২০২০
প্রথম পাতা » নওগাঁ » কোন রকম অনিয়মের খবর পেলে সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হবে : ছানাউল ইসলাম
কোন রকম অনিয়মের খবর পেলে সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হবে : ছানাউল ইসলাম
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নিত্যপণ্য নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। আমাদের দেশে পর্যাপ্ত খাদ্য আছে। কোন ব্যবসায়ী যেন সুযোগে বেশী দাম নিতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখছি। বিশেষকরে খোলা বাজার, ঔষদের দোকনসহ বাজারে নিত্যপণ্যে আড়ৎ ও খুচরা ব্যবসায়ীদের আমরা মনিটরিং করছি।
আজ শুক্রবার সকালে করোনা আতঙ্ক নিয়ে সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাতকালে উপজেলা নিবাহী অফিসার (ইউএনও) মো. ছানাউল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন বাজার পরিস্থিতি মনিটরিং করতে এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখারতে আত্রাই উপজেলা প্রসাশনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে। এবং সার্বক্ষনিক বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কোন রকম অনিয়মের খবর পেলে সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার এ দেশে করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব বিস্তাররোধে বিদেশ ফেরতদের জন্য হোমকোয়ান্টাইনের ব্যবস্থা করেছেন। যদি কেহ এটি ভঙ্গ করে বা বাড়ী থেকে বের হয়ে চলাফেরা করে তাহলে তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন আপনার আশে পাশে কেউ বিদেশ থেকে আসলে হোমকোয়ান্টাইনে থাকার পরামর্শ দিয়ে করোনা প্রতিরোধে প্রশাসনকে সহায়তা করারও অনুরোধ জানান তিনি।
তিনি আরো বলেন, করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব বিস্তাররোধে সকল ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক, গণজমায়েত, শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, বাড়িতে শিক্ষক দ্বারা ব্যাচে প্রাইভেট পড়ানো বন্ধ করাসহ সকলকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
তিনি বাজার ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। এ সময় তিনি ব্যবসায়ীদের মূল্য না বাড়ানোর নির্দেশ দেন। এছাড়া ক্রেতাদের আশ^স্ত করেছেন আতঙ্কিত হয়ে বেশী বেশী পণ্য না কিনতে।





আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু