শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ মার্চ ২০২০
প্রথম পাতা » নওগাঁ » করোনা প্রতিরোধে নিজেই মানুষের দ্বারে দ্বারে ওসি মোসলেম উদ্দিন
প্রথম পাতা » নওগাঁ » করোনা প্রতিরোধে নিজেই মানুষের দ্বারে দ্বারে ওসি মোসলেম উদ্দিন
শনিবার ● ২১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা প্রতিরোধে নিজেই মানুষের দ্বারে দ্বারে ওসি মোসলেম উদ্দিন

ছবি : করোনা প্রতিরোধে মানুষের দ্বারে দ্বারে ওসি মোসলেম উদ্দিন।নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন মরণঘাতী ভাইরাস নোবেল করোন (কোভিড-১৯) প্রতিরোধে উপজেলা জুড়ে জনসেচেতনায় কাজ করছেন নিরালস। প্রতিনিয়ত মানুষে দ্বরে দ্বারে গিয়ে তিনি সচেতনতার বাণী শুনাচ্ছেন।

ওসি মোসলেম উদ্দিন শনিবার দিনব্যাপি তিনি উপজেলার বিভিন্ন এলাকার হোমকোয়ান্টাইনে থাকা ২৬জন প্রবাসীর বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর রাখেন এবং সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন ও সতর্ক থাকার নির্দেশ ও দেন তিনি। নিয়মিত তিনি উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও এলাকায় সচেতনতা প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। এছাড়াও উপজেলা জুড়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে সকলকে সচেতন হতে আহ্বান জানানো হচ্ছে। কেউ কোন রকম গুজবে ছড়াবেন না, কান দিবেন না। জনসমাগম এড়িয়ে চলুন। হাত মেলানো, কোলাকুলি বিরত রাখুন। হাত ধুলে বার বার, ঝুঁকি কমে করোনার।

সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাস ছড়ানোর বিষয় গুলো তুলে ধরে এর লক্ষণগুলো সম্পর্কে অবহিত করে তিনি বলেন, নিজে অথবা পরিবারের কেউ করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে এমন আশঙ্কা দেখা দিলে সাথেসাথে হটলাইন নাম্বারে যোগাযোগ করে, যতদ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া জন্য পুলিশের পক্ষথেকে বলা হয়।

করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব বিস্তাররোধে সকল ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক, গণজমায়েত, শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, বাড়িতে শিক্ষক দ্বারা ব্যাচে প্রাইভেট পড়ানো বন্ধ করাসহ সকলকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

তিনি আরো বলেন, মানব জীবনে বেঁচে থাকতে হলে কঠিন সময় আসতেই পারে। কঠিন সময় বা পরিস্থিতি মোকাবেলা করতে হলে, প্রথমে সচেতন হওয়া প্রয়োজন। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে আমাদের সকলকে সচেতন হওয়া উচিত।

বর্তমানে করোনা ভাইরাসের (কোভিড-১৯) ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে মহামারি আকার ধারণ করলেও বাংলাদেশে ২০জন ব্যক্তিকে সনাক্ত করা হয়। এ পর্যন্ত সারাদেশে একজন রোগী মারা গেলেও এ উপজেলায় বিদেশ থেকে আসা ২৬জন প্রবাসী হোমকোয়ান্টাইনে থাকলেও কারও শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। এছাড়া দশ জনকে তাদের নির্দিস্ট সময় ১৪দিন অতিবাহিত করায় ছেড়ে দেয়া হয়েছে এবং নতুন করে কেহ যুক্ত হয়নি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ নেওয়া হচ্ছে। পরিশেষে তিনি বলেন, আসুন নিজে সচেতন থাকি অন্যকেও সচেতন করি এবং কঠিন সময়ে একে ওপরে পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)