রবিবার ● ২২ মার্চ ২০২০
প্রথম পাতা » ঢাকা » ছোঁয়াচে রোগ বা সংক্রামক রোগ বলতে ইসলামে কিছু নেই : ওলামা লীগ
ছোঁয়াচে রোগ বা সংক্রামক রোগ বলতে ইসলামে কিছু নেই : ওলামা লীগ
সংবাদ বিজ্ঞপ্তি :: আজ রবিবার ২২ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে করোনা ভাইরাস নিয়ে মানববন্ধন করেছেন, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩টি ইসলামীক দল।
তারা বলেন,’করোনা ভাইরাসকে ব্যবহার করে একটা শ্রেনী দেশে অরাজক পরিস্থিতি তৈরী করতে চাইছে। দেশে দুর্ভিক্ষ তৈরীর পায়তারা করছে। রাষ্ট্রকে ব্যর্থ প্রমাণ করে সরকারকে পদত্যাগের পরিস্থিতি তৈরী করতে চাইছে। সর্বপোরি মসজিদ, মাহফিল বন্ধ করে সরকারের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলমানদের খেপিয়ে তুলতে চাইছে। রহমত শুন্য করে দেশ ও সরকারকে খোদায়ী গযবের দিকে ঠেলে দিতে চাইছে।
বক্তারা বলেন, যারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম উনার ব্যঙ্গচিত্র এঁকেছে, প্রদর্শনী করেছে এবং প্রায়ই করতো। প্রতিযোগিতার আয়োজনও করেছে এবং করতো। মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান মান মুবারক সম্পর্কেও নানা অশ্লীল ও অশালীন মন্তব্য প্রকাশ করেছে, বলেছে, লেখেছে। নাউযুবিল্লাহ! যারা মসজিদ-মাদরাসা নির্মাণে বাধা দিয়েছে, মসজিদ-মাদরাসা ভেঙ্গেছে, নামাজ ও রোজায় বাধা দিয়েছে। নাউযুবিল্লাহ! তাদের প্রতি করোনা ভাইরাস এক মহাগযব। তাই করোনা ভাইরাস নিয়ে প্যানিক নয়। “করোনা ভাইরাস মুসলমানদের জন্য কোন সমস্যা নয়। আলেম সমাজকে এসব কথা বেশি বেশি প্রচার করতে হবে।
বক্তারা বলেন,’বাংলাদেশে করোনার অজুহাতে পবিত্র মসজিদসমূহে জামায়াত নিষিদ্ধ করা, মহাসম্মানিত আযান পরিবর্তন করা, পবিত্র মসজিদসমূহে যেতে নিরুৎসাহিত করলে ওলামালীগসহ ধর্মপ্রাণ মুসলমান ও হাক্কানী-রব্বানী আলেম সমাজ তা শক্তভাবে প্রতিহত করবে। ইনশাআল্লাহ!করোনাসহ সকল প্রকার আযাব-গযব থেকে বাঁচতে হলে বেশি বেশি পবিত্র মীলাদ শরীফ পাঠ করতে হবে এবং সুন্নতী খাদ্য গ্রহণ করতে হবে”।
তারা আরও বলেন,’খোদায়ী রহমতের পথগুলো খোলা রাখা তথা মসজিদ, জুমুয়া, গণজমায়েতে পবিত্র মীলাদ শরীফ পাঠ এবং তওবা ও দোয়া করা গযবী করোনা ভাইরাস ব্যবস্থাপনায় রাষ্ট্র ও নাগরিকের সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য।
করোনা ভাইরাসের অজুহাতে বেশি বেশি কেনা-কাটা, মজুদদারী, মুনাফাখোর, সিন্ডিকেট দৌরাত্ম, কৃত্রিম দুর্ভিক্ষ রোধে সরকার এবং জনগণকে একসাথে জিহাদে নামতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন, আওয়ামী ওলামা লীগের সভাপতি- আলহাজ্জ মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী,সাধারণ সম্পাদক আলহাজ্জ কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি- আলহাজ্জ হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, মাওলানা মুহম্মদ শওকত আলী শেখ ছিলিমপুরী, দপ্তর সম্পাদক- বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ, লায়ন আলহাজ্জ মাওলানা মুহম্মদ আবু বকর সিদ্দিক প্রমুখ।





সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক