শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জের হাঁস খামারী দুলালকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জের হাঁস খামারী দুলালকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
রবিবার ● ২২ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জের হাঁস খামারী দুলালকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

---উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামের ৩ সন্তানের জনক ও হাঁস খামারী দুলাল মিয়া (৩০) নামের ব্যক্তিকে পরিকল্পিত ভাবে হত্যার অভিযোগ উঠেছে। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দুলালের পরিবার। নিহত দুলাল ওই গ্রামের মৃত আনফর মিয়া (গেদা) মিয়ার পুত্র। রবিবার বিকেলে সরেজমিনে নিহত দুলাল মিয়ার বাড়িতে গেলে তার পরিবারের লোকজন জানান- উপজেলার আউশকান্দি ইউনিয়নের বকশিপুর গ্রামের আছমত মিয়ার পুত্র ও মাদক ব্যবসায়ী লালন মিয়া (৩৫) ও তার সহযোগীরা গত শুক্রবার বাদ জুম্মা আলমপুর গ্রামে দুলাল মিয়ার হাঁস খামারে এসে তাকে হাঁসের বাচ্চা স্বল্প মূল্যে ক্রয়ের প্রলোভন দেখিয়ে নগদ ৬০ হাজার টাকাসহ দুলালকে একটি সিএনজি যোগে গ্রামের বাড়ি থেকে নিয়ে যায়। এরপর তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় ফোন দিয়ে খোঁজাখুঁজি করলেও দুলালের আর সন্ধান পাওয়া যায়নি। ওইদিন দিবাগত রাত অনুমান ১০টায় দুলালের পরিবারের কাছে অজ্ঞাত একটি মোবাইল নাম্বার থেকে কল আসে দুলাল মিয়া সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিক দুলালের পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থল মৌলভীবাজার সদর মডেল থানাধীন লামুয়া বাজারের নিকটে চলে যান। সেখানে গিয়ে দুলালকে না পেয়ে দুলালের বড় ভাই আলাল মিয়া, সিতার মিয়া সহ তার আত্মীয় স্বজন মৌলভীবাজার সদর হাসপাতালে গিয়ে পৌঁছালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুমূর্ষ অবস্থায় দেখতে পান। এসময় দুলালের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন, তবে পথিমধ্যেই রাজনগর থানার পাশে যাওয়ার আগেই দুলাল চলে যায় না ফেরার দেশে। পরে মৌলভীবাজার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরদিন গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টয় তাকে দাফন করা হয়। এদিকে দুলাল নিহতের ঘটনায় দুলালের বড় ভাই আলাল মিয়া, তার মাতা সুন্দরী বিবি ও দুলালের স্ত্রী ফাতেহা বেগম অভিযোগ করে বলেন- দুলাল মিয়াকে ঘটনার দিন বাদ জুম্মা ২টার দিকে তাদের পাশ্ববর্তী বকশিপুর গ্রামের মাদক ব্যবসায়ী লালন মিয়া, দুধু মিয়া ও তার সহযোগীরা তাকে হাঁসের বাচ্চা পাইকারী দরে কেনার প্রলোভন দেখিয়ে নগদ ৬০ হাজার টাকা মোবাইল সহ রূপার চেইনসহ লুটে নিয়ে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে। লালনের সাথে ওই গাড়ীতে থাকা সিএনজি চালক কাটারাই গ্রামের তুরন দাসের পুত্র রিংকু দাশ নামের যুবক জানায়, ওইদিন দুলাল মিয়া ও লালন মিয়ার সাথে সেও ছিল। লালন মিয়া দুলালকে রোকন পুর চা-বাগানে নিয়ে মদ্যপান করিয়ে অজ্ঞান করার চেষ্টা করিলে সে ওই সিএনজি থেকে পানিউমদার নিকট সে রাস্তায় নেমে য়ায়। এর পর এলাকায় গিয়ে লোকমুখে শুনে যে সিএনজি দিয়ে লালনসহ হাঁসখামারী দুলাল গোরারাই, কাটারাই বাজরের ওপর দিয়ে সিএনজি যোগে যাচ্ছিলেন এই সিএনজির পেছন থেকে কে যেনো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলো। ওই চিৎকার গোরারাই গ্রামের বেলালসহ কাটারাই গ্রামের রিপু, বাচ্চু এবং আরো অনেকেই শুনেছেন। এর কিছুক্ষণ পরেই সড়ক দুর্ঘটনার সংবাদ পান এলাকাবাসী। পরে গুরুতর আহত অবস্থায় দুলালকে উদ্ধার করে স্থাণীয়রা মৌলভী বাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এর আগেই লালনসহ তার সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। লালনসহ অন্যরা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে। এ ব্যাপারে আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন বলেন, এই ঘটনাটি খুবই মর্মান্তিক। হাঁসখামারী দুলাল মিয়া নিহতের সংবাদ পেয়ে আমি সহ আরো অনেকেই নিহতের বাড়িতে যাই। আমাদের কাছে এটি রহস্যজনক মৃত্যু বলে মনে হচ্ছে। প্রশাসন সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাচ্ছি। এ ব্যাপারে মৌলভীবাজারসদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুলাল মিয়ার লাশ আমরা উদ্ধার করে (ময়নাতদন্ত) শেষে তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দায়ের করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো

আর্কাইভ