বুধবার ● ২৫ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে হোম কোয়ারেন্টিনে ২০৩০ জন : মুক্ত হয়েছেন ৫৮৭ জন
সিলেটে হোম কোয়ারেন্টিনে ২০৩০ জন : মুক্ত হয়েছেন ৫৮৭ জন
সিলেট প্রতিনিধি :: করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে সিলেটে ২০৩০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া গত দু-দিনে কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন ২৩৭ জন। আর নতুন করে যুক্ত হয়েছেন ২০৭ জন। কোয়ারেন্টিনে যাদের রাখা হয়েছে তাদের বেশীরভাগই বিদেশ থেকে আগত এবং তাদের আত্বীয়স্বজন।
এ তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, সিলেট বিভাগে এখন দুই হাজার ত্রিশ জন কোয়ারেন্টিন তথা সংগনিরোধ অবস্থায় আছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ২০৭ জন। এদের মধ্যে সিলেট জেলায় ৩৩ জন, সুনামগঞ্জে ৫২ জন, মৌলভীবাজারে ২৫ জন এবং হবিগঞ্জ জেলায় ৯৭ জন কোয়ারেন্টিনে আছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া সিলেট বিভাগে মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ১৩৬ জন মুক্ত হয়েছেন। তাদের নির্দিষ্ট ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার মেয়াদ শেষ হয়েছে। এ সময়ের মধ্যে তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ ধরা পড়েনি। সবমিলিয়ে গত ১০ মার্চের পর সিলেট বিভাগে ৫৮৭ জন কোয়ারেন্টিনমুক্ত হয়েছেন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ