বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২০
প্রথম পাতা » ঢাকা » দিনাজপুরে পুলিশের গুলিতে শ্রমিক নিহত ও আহত হওয়ার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
দিনাজপুরে পুলিশের গুলিতে শ্রমিক নিহত ও আহত হওয়ার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে গতকাল বকেয়া বেতনের দাবিতে দিনাজপুরের বিরলে পাটকল শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে সুরত আলী (৪০) নামে একজন নিহত গুলিবিদ্ধ হয়েছেন তিন পাটকল শ্রমিক ও লাঠি চার্জে আহত হয়েছেন কমপক্ষে আরও ১৮ শ্রমিক বিক্ষোভরত শ্রমিকদের উপর পুলিশের গুলিতে নিহত ও আহত হবার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন এবং বলেছেন বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর মালিকের উস্কানিতে এই বেপরোয়া গুলিবর্ষণ ও হতাহতের ঘটনা ঠান্ডা মাথায় হত্যাকাণ্ডের সামিল।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে জুটমিলের মালিক সরকারি দলের স্থানীয় নেতা আবদুল লতিফকে গ্রেফতা, গুলি বর্ষনকারী পুলিশ সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তিনি নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, আহতদের উপযুক্ত চিকিৎসা এবং শ্রমিকদের সকল বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানান।





তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন