শিরোনাম:
●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কৃষি » পটুয়াখালীতে করোনার কারনে হুমকির মুখে তরমুজ চাষীরা
প্রথম পাতা » কৃষি » পটুয়াখালীতে করোনার কারনে হুমকির মুখে তরমুজ চাষীরা
বুধবার ● ১ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে করোনার কারনে হুমকির মুখে তরমুজ চাষীরা

---হাসান আলী, পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজ চাষে বাম্পার ফলন হয়েছে। তবে করোনার কারনে হুমকির মুখে পরছে তরমুজ চাষিরা।

এ ব্যাপারে গলাচিপা উপজেলার কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ্ জানান , এ বৎসর অনাবৃষ্টি,শিলাবৃষ্টি মতো কোন প্রাকৃতিক দূর্যোগ হয়নি এবং তরমুজ চাষের সম্পূর্ণ অনুকূল পরিবেশ থাকায় কৃষকরা বাম্পার ফলনে সক্ষম হয়েছে।এবার গলাচিপা উপজেলায় ৬ হাজার ও রাঙ্গাবালী উপজেলায় ১০ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এরপরেও দুই উপজেলায় এবার সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। সরেজমিন দেখাযায় গোটা উপজেলার মধ্যে চর হড়িদেবপুর সহ গোলখালী, কলাগাছিয়া, চিকনিকান্দি, পানপট্টি, রতনদি-তালতলী, গজালিয়া, চরবিশ্বাস ও চরকাজল ইউনিয়ন গুলতে তরমুজ চাষ করেছেন কৃষকরা।

স্থানীয় চাষী রফিক মৃধা বলেন তিনি ১৫ একর জমিতে ৫ লক্ষ টাকা ঋন নিয়ে ১০ লাখ টাকা খরচ করে ৬ জন লোক দিন রাত পরিশ্রমের ফলে ভাল ফসল উৎপাদন হলেও করোনা ভাইরাসের কারনে পরিবহন ব্যাবস্থা সহ ক্রেতা না থাকায় রাতের ঘুম হারাম হয়েছে।সরকার যদি আমাদের দিকে না তাকায় তাহলে আমাদে ভিটেমাটি বিক্রি করে পথে বসা ছাড়া উপায় নেই।
তরমুজ চাষীরা জানান বর্তমান মৌসুমে তরমুজ চাষে খরচ হয়েছে একর প্রতি ৬৫ হাজার টাকা এবং বর্তমান মূল্য উৎপাদন খরচ বাদ দিয়ে একর প্রতি ৩০ হাজার টাকা লাভ হবার কথা। কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংকটে হুমকির মুখে তরমুজ চাষিরা।
কৃষকরা আরও জানান, করোনা সংকটে পরিবহন চলাচল বন্ধ থাকায় বিপর্যয় নেমে এসেছে তরমুজ ব্যবসায়। এভাবে চলতে থাকলে অচিরেই পথে বসবে তরমুজ চাষিরা এবং ক্ষতিগ্রস্থ হবে হাজারো কৃষক





আর্কাইভ