বুধবার ● ১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট প্রতিনিধি :: আজ বুধবার ১ এপ্রিল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের শাহসিকন্দর গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। নিহত মহিলার নাম লাকি রানি নাথ (২৩)। তিনি এক সন্তানের জননী।
জানা গেছে, দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের শাহসিকন্দর গ্রামের ওমর দেবনাথের স্ত্রী লাকি রানি নাথের ঝুলন্ত মরদেহ আজ সকাল ১১টার দিকে নিজ ঘরে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়া হয়। দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ।
লাশ উদ্ধারের খবরটি নিশ্চিত করে লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক ইকবাল বলেন, সকাল সাড়ে ১১টায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশটি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এটি হত্যা না আত্মহত্যা এমন প্রশ্নের জবাবে প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি বলেন, লাকি রানি আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের কারণেই এমনটি ধারণা হচ্ছে।
এ সম্পর্কে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যাই। বাকিটা ময়না তদন্ত শেষে বলা যাবে।





পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন