শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » করোনা : বিশ্বনাথে প্রশাসনের মানবিক সহায়তা ও সেনা টহল
প্রথম পাতা » সকল বিভাগ » করোনা : বিশ্বনাথে প্রশাসনের মানবিক সহায়তা ও সেনা টহল
বুধবার ● ১ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা : বিশ্বনাথে প্রশাসনের মানবিক সহায়তা ও সেনা টহল

---বিশ্বনাথ প্রতিনিধি :: করোনা ভাইরাসের মহামারীর সংকটময় মূহুর্তে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মহীন, অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের বাড়ি বাড়ি মানবিক সহায়তা (খাদ্য সামগ্রী) পৌঁছে দেওয়া অব্যাহত রয়েছে। অন্যদিকে চলমান রয়েছে করোনা সংক্রমন রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনীর টহল।
মঙ্গলবার সকালে থেকে রাত পর্যন্ত উপজেলার দৌলতপুর, বিশ্বনাথ সদর, দেওকলস, দশঘর ইউনিয়নের ৭০টি পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে মানবিক সহায়তা (খাদ্য সামগ্রী)। এসময় প্রত্যেক পরিবারকে প্রদান করা হয় ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ লিটার তেল।
ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য এস এম নুনু মিয়া, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম শাওন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, প্যানেল চেয়ারম্যান-১ ছুরাব আলী মেম্বার, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু প্রমুখ।

করোনা : খাজাঞ্চী ইউনিয়নের ৫শতাধিক
পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন শংকর চন্দ্র ধর

বিশ্বনাথ প্রতিনিধি :: করোনা ভাইরাসের মহামারীর সংকটময় মূহুর্তে সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৫শতাধিক কর্মহীন, অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের নিজের ব্যক্তিগত উদ্যোগে মানবিক সহায়তা (খাদ্য সামগ্রী) দিয়েছেন খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকার কান্ডারী শংকর চন্দ্র ধর। এছাড়া বিনামূল্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে ১৫শত মাস্ক বিতরণও করেছেন তিনি।
মঙ্গলবার সকাল থেকে শংকর চন্দ্র ধরের পক্ষ থেকে খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ইউনিয়নের প্রত্যেক গ্রামের কর্মহীন, অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের বাড়িতে বাড়িতে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
এব্যাপারে খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকার কান্ডারী শংকর চন্দ্র ধর বলেন, খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু করেছি। করোনা সংকট সমাধান না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে। আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছেন সুষ্ঠভাবে।

করোনা : বিশ্বনাথে উপজেলা পরিষদের মাস্ক-সাবান বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি :: করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের পক্ষ থেকে জনসাধারণের মাঝে বিনামূল্যে ৫ হাজার মাস্ক ও ৫ হাজার সাবান বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মাস্ক ও সাবান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য এস এম নুনু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম শাওন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুবলীগ নেতা সায়েদ আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া প্রমুখ।





সকল বিভাগ এর আরও খবর

রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ

আর্কাইভ