শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার শেখ তন্ময় এমপি
প্রথম পাতা » খুলনা বিভাগ » ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার শেখ তন্ময় এমপি
বুধবার ● ১ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার শেখ তন্ময় এমপি

---শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এমপির নির্দেশে‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ এই স্লোগান নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে বাগেরহাটে ভ্রাম্যমাণ মেডিকেল টিম চিকিৎসসেবা চালু হয়েছে।

হটলাইনে ফোন পেয়ে রোগীর বাড়িতে গিয়ে চিকিৎসকরা সেবা প্রদান করছেন।

আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে বাগেরহাট শহরতলীর দক্ষিণ মাঝিডাঙ্গা গ্রামের রশীদ তালুকদার ও রঞ্জিলা বেগমকে বাড়িতে গিয়ে চিকিৎসা সেবা চিকিৎসকরা। বাগেরহাট সদর হাসপাতালের সহকারী সার্জন সাইমুন ইসলাম সাঈদ ও মেডিকেল অফিসার মিরাজুল করিম ভ্রাম্যমাণ মেডিকেল টিম পরিচালনা করছেন।

এদিকে, বাড়িতে বসে অসুস্থদের চিকিৎসা সেবা পাওয়ায় খুশি রোগীর স্বজনরা।

রোগীর স্বজন হানিফ বলেন, বাড়িতে আমার দাদু রশীদ তালুকদার খুব অসুস্থ ছিলেন। ভ্রাম্যমাণ মেডিকেল টিমের মুঠোফোন নম্বরে ফোন করলে দুই জন চিকিৎসক বাড়িতে চলে আসেন। চিকিৎসা দিয়ে যান। আমরা খুব খুশি হয়েছি।

স্থানীয় পল্টু মল্লিক বলেন, এক সময় হাসপাতালে গিয়ে ঠিকমত চিকিৎসা পেতাম না। আজকে দেখলাম মোবাইলফোন করার সাথে সাথে চিকিৎসক চলে আসলেন বাড়িতে। সরকারের এই উদ্যোগে আমরা খুব খুশি।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, গণপরিবহন বন্ধ ও করোনা ভাইরাসের ভয়ের কারণে হাসপাতালে রোগী আসছেন না। এ কারণে আমরা হট লাইন চালু করেছি। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় ভ্রাম্যমাণ মোবাইল টিম গঠন করা হয়েছে। তিনি এই পরিস্থিতিতে রোগীদের জরুরি সেবা প্রদানের জন্য একটি অ্যাম্বুলেন্স দিয়েছেন। রোগীর বা রোগীর স্বজনদের কল পেলে আমাদের চিকিৎসকরা রোগীর বাড়িতে পৌঁছে যাচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

মেডিকেল অফিসার মিরাজুল করিম বলেন, হটলাইনে কল পেয়ে রোগীদের বাড়িতে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে একজন রোগীর অবস্থা গুরুত্বর থাকায় হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে। রোগীদের প্রয়োজনীয় ওষদ প্রদান করা হয়েছে। দেশে করোনা ভাইরাস নিয়ে সৃষ্ট পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হয় ততদিন আমরা এভাবে চিকিৎসাসেবা চালিয়ে যাব।

বাগেরহাট জরুরি বিভাগের চিকিৎসক ডা. মঞ্জুরুল ইসলাম বলেন, আমাদের যে হট লাইন ফোন নম্বর রয়েছে, তাতে প্রতিদিন দুই শতাধিক মানুষের কল পাচ্ছি। আমরা সাধ্যমত সেবা প্রদানের চেষ্টা করছি। ফোনে আমরা ওষদের নাম বলে দিচ্ছি। তবে যারা শুনে ওষধের নাম লিখতে পারেন না, আমরা তাদেরকে ম্যাসেজ পাঠাচ্ছি। ওই ম্যাসেজ ফার্মেসিতে দেখালে তারা ওষুধ দিয়ে দিবেন।

বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন বলেন, বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশে ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হয়েছে। রোগীর স্বজনদের ফোন পেয়ে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের চিকিৎসকরা বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন। আমরাও চিকিৎসকদের সার্বিক সহযোগিতা করছি। এ ধরণের উদ্যোগ নেয়ায় সংসদ সদস্যকে বাগেরহাটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

সমাজের অবহেলিত -অসহায় গৃহবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন শেখ হেলাল এমপি

বাগেরহাট :: দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ রেখে মানবতার সেবায় সমাজের অবহেলিত -অসহায় গৃহবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন শেখ হেলাল উদ্দীন এমপি।
বাগেরহাটের চিতলমারীতে করোনা ভাইরাস ঠেকাতে ঘরবন্দি দরিদ্র পরিবারের মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। হতদরিদ্র ওইসব মানুষদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রাতুপুত্র শেখ হেলাল উদ্দীন। তিন উপজেলার হাজার মানুষের দ্বারে দ্বারে খাবার পৌঁছে দিলেন আর এসব খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম।

চিতলমারী নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম জানান, গত দু’দিন ধরে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মানবিক সাহায্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্রদের ঘরে ঘরে গিয়ে বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে এর অংশ হিসেবে বড়বাড়িয়া ও কলাতলা ইউনিয়নের ঘরবন্দি বেকার পরিবারের মাঝে এ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, এককেজি লবন ও দুই কেজি আলু। পর্যায়ক্রমে ৪ হাজার গৃহবন্দি হতদরিদ্র মানুষদের এ মানবিক সাহায্য বিতরন করা হবে।

খাদ্য সামগ্রী বিতরনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় ও বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)