বুধবার ● ১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » নান্দাইলে ট্রাক চাপায় দুই পথচারী নিহত
নান্দাইলে ট্রাক চাপায় দুই পথচারী নিহত
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের নান্দাইলে মালবোঝাই একটি ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন, নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামের আমজত আলীর ছেলে পান ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৫৬) এবং নান্দাইল পৌর এলাকার কাকচর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে ভ্যানচালক আব্দুর রশিদ (৬০)।
আজ বুধবার (১ এপ্রিল) সকাল পৌনে ৭ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলা সদর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে খাদ্যগুদাম সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল পৌনে ৭ টার দিকে একটি মালবোঝাই ট্রাক ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাওয়ার পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলা সদর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিজ বরজের পান বাই-সাইকেলে করে বিক্রি করতে আসা পান ব্যবসায়ী সিরাজুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মৃত্যু হয়। পরে ট্রাক চালক আরো দ্রুত ওই এলাকা থেকে পালিয়ে যেতে ফজরের নামাজ পড়ে রাস্তার পাশে হাঁটতে থাকা পথচারী নান্দাইল পৌর এলাকার কাকচর গ্রামের আব্দুর রশিদকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
নান্দাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ তৌফিকুল ইসলাম বলেন,‘মালবোঝাই ট্রাকটি ময়মনসিংহের দিক থেকে কিশোরগঞ্জের দিকে যাওয়ার পথে প্রথমে সিরাজুল ইসলামকে চাপা দেয়,পরে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রশিদকে চাপা দিলে দু’জনেই ঘটনাস্থলে নিহত হয়। ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতেদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।’





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ