শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করছেন সংবাদকর্মীরা
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করছেন সংবাদকর্মীরা
বুধবার ● ১ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করছেন সংবাদকর্মীরা

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: করোনাভাইরাস মোবাবেলায় নওগাঁর আত্রাই প্রেসক্লাবের কর্মরত সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করছেন। নেই কোন তাদের সুরক্ষা পোষাক। করোনাভাইরাস ছোঁয়াচে, তাই ব্যক্তি থেকে এবং এক জনগোষ্ঠী থেকে অন্য জনগোষ্ঠীতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশেও মৃত্যু হয়েছে।

সরকার করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে জনগনকে ঘর থেকে বাহির হতে নিষেধ করছেন। সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। তবুও থেমে নেই নওগাঁর আত্রাই প্রেসক্লাবের সংবাদকর্মীরা। এ সংবাদকর্মীরা দেশের সার্বিক অবস্থা, বাজার মনিটরিং, ভ্রাম্যমান আদালতের সংবাদ সংগ্রহের বিভিন্ন কাজে বাড়ির বাইরে থাকছেন। কোনো রকম ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) ছাড়াই নিয়মিত পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা। এমতাবস্থায় নোভেল করোনা ভাইরাসে সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন সংবাদকর্মীরা। কর্তব্য পালন করতে গিয়ে অসংখ্য মানুষের মুখোমুখি হতে হচ্ছে সংবাদকর্মীদের। কিন্তু তাদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিংবা সরকার কেউ করছেনা। বাধ্য হয়ে কর্মরত আত্রাই প্রেসক্লাবের সংবাদকর্মীরা বিনা প্রটেকশনে সংবাদের খোঁজে মাঠেঘাটে-গ্রামের অলি-গলিতে সংবাদ সংগ্রহের জন্য চষে বেড়াচ্ছেন।

করোনাভাইরাস মোকাবিলায় দায়িত্ব পালনকারী সাংবাদিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় উপকরণ দিতে আইনজীবী জে. আর. খান রবিন জনস্বার্থে হাইকোর্টে ২৩ মার্চ রিট দায়ের করেন। আদালত নিজ খরচে স্ব-স্ব প্রতিষ্ঠানের সংবাদকর্মীদের পিপিই সরবরাহের আদেশ দেন। কিন্তু আজও সরবরাহ করা হয়নি পিপিই।

আত্রাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন সেন্টু বলেন, আমাদের আত্রাই প্রেসক্লাবে দেশের জনপ্রিয় প্রায় সবকটি প্রিন্ট মিডিয়ার ১৩জন সংবাদকর্মী আছেন। তারা করোনা পরিস্থিতির মধ্যেও জীবনের ঝঁকি নিয়ে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের প্রতিষ্ঠানগুলো সংবাদকর্মীদের সুরক্ষার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করছে না। যা অত্যন্ত দুঃখজনক। তিনি সংবাদকর্মীদের সুরক্ষার জন্য পিপিই সরবরাহ করার জোর দাবি জানান।

আত্রাই প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন বলেন, সংবাদকর্মীরা সবসময় অবহেলার শিকার। সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। তবুও থেমে নেই নওগাঁ জেলার আলোচিত একটি জনপদ আত্রাইয়ের সংবাদকর্মীরা। আদালতের আদেশ দেয়ার পর মিডিয়া হাউসগুলোর পিপিই সরবরাহের কোন লক্ষণ দেখছি না। মিডিয়া হাউসগুলোর উচিত নিজের পরিবারের সদস্য হিসেবে নিজ নিজ সংবাদকর্মীদের পিপিই সরবরাহ করা। তাতে নিজের পরিবারের লোকগুলোই সুরক্ষিত থাকবে।

আত্রাইয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর গ্রামে নানার সাথে গিয়ে নদীর পানিতে ডুবে অমৃত (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার ভবানীপুর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অমৃত উপজেলার ভবানীপুর গ্রামের শ্রী সঙ্করের ছেলে।

ঘটনার পর আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোসলেম উদ্দিন বলেন, দুপুরে ডুবে যাওয়া শিশু অমৃতকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে অমৃতকে সাথে নিয়ে তার নানা মুনু হালদার বাড়ির পাশে আত্রাই নদীতে গরুর জন্য কাটা ঘাস ধোয়ার জন্য যায়। নদীর ধারে নাতিকে রেখে ঘাস ধোয়ার এক পর্যায়ে পেছনে তাকিয়ে নাতিকে দেখতে নাপেয়ে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে স্থানীয়রা নদীর ধারে পানিতে তাকে ভাসতে দেখে। স্থানীয়রা সাথে সাথে তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পথ মধ্যেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে  জরিমানা আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)