শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » করোনা ভাইরাসের বিরুদ্ধে সাধারণ জনগণের পাশে ঝিনাইদহের পুলিশ সুপার
প্রথম পাতা » খুলনা বিভাগ » করোনা ভাইরাসের বিরুদ্ধে সাধারণ জনগণের পাশে ঝিনাইদহের পুলিশ সুপার
বুধবার ● ১ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা ভাইরাসের বিরুদ্ধে সাধারণ জনগণের পাশে ঝিনাইদহের পুলিশ সুপার

---জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: বিশ্বজুড়ে ভয়াবহ আকারে আঘাত করেছে ভয়ংকর করোনা ভাইরাস।বিধংসী প্রাণসংহারকারী করোনা ভাইরাস যখন তার অঘোষিত দাপট প্রদর্শন করে চলেছে দুনিয়া ব্যাপী, বাংলাদেশে করোনার প্রভাবে কার্যকত পুরো দেশ ২৬মার্চ থেকে লকডাউন রয়েছে। ঠিক তখনই এই প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছেন আর্ত-মানবতার সেবায় মানবিক মূল্যবোধসম্পন্ন ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম। তিনি প্রমাণ করলেন দেশের ক্রান্তিলগ্নে, মানুষের দুঃসময়ে মানুষের পাশে এসে দাঁড়ানোই হলো প্রকৃত মানুষের সেবা তথা পুলিশ বিভাগের দ্বায়িত্ব ও কর্তব্য। পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম এর নেতৃত্বে মঙ্গলবার বিকালে শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড, মতলুবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে, উয়াজির আলী হাই স্কুল মাঠেসহ পৌরসভার বিভিন্ন স্থানে জেলা পুলিশের উদ্যোগে জেলার হতদরিদ্র ভ্যান, রিকসা চালক, দিনমজুর-শ্রমজীবি মানুষদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, ভোজ্য তেল, আলু,মাস্ক,সাবান, স্যাভলন, হ্যান্ড স্যানিটাইজার,সহ ভাসমান মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সহ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সহকারী পুলিশ সুপার (শৈলকুপা-হরিণাকুন্ডু) সার্কেল আরিফুল ইসলাম,সদর থানার ওসিসহ পুলিশের কর্মকর্তাগন। জেলার অল্প আয়ের খেটেখাওয়া মানুষেরা পড়েছেন অনেকটাই বিপদে, এরই মধ্যে অনেকের আয়ের পথ বন্ধ হয়েছে। ভ্যান, রিক্সা চালক দিনমজুর যৎসামান্য আয় করা মানুষ গুলো পরিবারের সদস্যদের দু’বেলা খাবার যোগানো অসম্ভব হয়ে পড়েছে সেই অসহায় মানুষদের পাশে দাড়ালেন ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান। দরিদ্র ও দিনমজুরদের পরিবারের ঘরে ঘরে পৌরসভার বিভিন্ন এলাকায় চাল,ডাল,তেল,আলু সহ নিত্যপন্য প্রয়োজনীয় জিনিষপত্র পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। পুলিশ সুপার হাসানজ্জামান এর এমন কর্মকান্ডকে সাধারণ মানুষ অতি শ্রদ্ধা ও ভালোবাসায় গ্রহণ করেছেন । সদর উপজেলার গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, “আমাদের জেলার পুলিশ সুপার এমনই। এ জেলার অসহায় সাধারণের জন্য তিনি সব সময় পাশে দাঁড়ান। চেয়ারম্যান আরো বলেন, “আল্লাহ আমাদের পুলিশ সুপার স্যারকে দীর্ঘজিবী করুন ।দেশের জাতীয় দুর্যোগে আপনার এই উদারতা ঝিনাইদহবাসী কৃতজ্ঞতা চিত্তে স্মরণ রাখবে। মনবতায় বেচে থাক হাজারও পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম”। এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম বলেন, করোনাভাইরাস মহামারিতে বিশ্ব থমকে গেছে। যার প্রভাব পড়েছে নি¤œ আয়ের দরিদ্র মানুষের ওপর। তাদের আয় বন্ধ হয়ে গেছে। পুলিশ সুপার এ জেলার দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। এই সংকটে বিত্তবানদের দরিদ্র মানুষদের সহযোগিতা করার জন্য আহ্বান করেন। পুলিশ সুপার বলেন, সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধে সরকার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এটি সকলের জন্য মঙ্গলজনক কিন্তু অনেক নি¤œআয়ের মানুষ সাময়িক সময়ের জন্য সমস্যায় পড়েছেন। তিনি বলেন, আমি এ জেলাতে যতদিন দ্বায়িত্বে থাকবো ততদিন পর্যন্ত অসহায় মানুষের সেবা দিয়ে যাব। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষ না হওয়া ও জেলার সার্বিক পরিস্থিতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত জেলা পুলিশ বিভাগের এ ধরনের উদ্দ্যোগ অব্যাহত থাকবে। মহান আল্লাহ তাআলা আমার শেষ নিশ্বাস থাকা পর্যন্ত যেন ঝিনাইদহ বাসির সেবা করে যাওয়ার তৌফিক দান করেন। পুলিশ সুপার জনজীবন সচল রাখতে চিকিৎসা, ওষুধ, নিত্যপণ্য, খাদ্যদ্রব্য, বিদ্যুৎ, ব্যাংকিং ও মোবাইল ফোনসহ আবশ্যক সকল জরুরী সেবার সাথে সম্পৃক্ত ব্যক্তি ও যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করনে এবং দায়িত্ব পালনকালে সাধারণ জনগণের সাথে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ বজায় রাখার জন্য অধীনস্থ সকলদের আহবান জানান।

কালীগঞ্জে হোম কোয়ারেন্টাইনে থাকা নিয়ে সংঘর্ষে আহত ৪
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজারের ঢাকালেপাড়ায় হোম কোয়ারেন্টাইনে থাকা নিয়ে সংঘর্ষে নারীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, গৃহবধু রাজিয়া সুলতানা, আকাশ, নয়ন হোসেন, তার স্ত্রী রানী খাতুন। আহতরা সবাই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মধুগঞ্জ বাজারের ঢাকালেপাড়া এলাকায় গৃহবধু রাজিয়া সুলতানার মেয়ে-জামাই কয়েকদিন আগে ঢাকা থেকে এসেছে। এর আগে এলাকাবাসী তাদের বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা বাইরে ঘোরাঘুরি করতে থাকেন। আজ  বুধবার সকালে গৃহবধু রাজিয়াকে তাদের মেয়ে ও জামাইকে বাইরে বের না হতে বলেন প্রতিবেশী মহিলা তাসলিমা বেগম। নিষেধ করতেই তাসলিমা বেগমকে মারধর করে রাজিয়া ও রানী খাতুন। মারধরের দৃশ্য তাসলিমা বেগমের ছেলে ইমরান দেখার পর এগিয়ে এলে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় গৃহবধু রাজিয়ার মাথায় আঘাত পান। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিত নিয়ন্ত্রনে আছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)