শুক্রবার ● ৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » নওগাঁ » করোনার সন্দেহে আত্রাইয়ে তিন বাড়ি লকডাউন
করোনার সন্দেহে আত্রাইয়ে তিন বাড়ি লকডাউন
নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ঢাকা থেকে আসা তিন ব্যক্তির করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয়ায় তিনিটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে উপজেলার বিশা ইউনিয়নের খাসখামার গ্রামে।
গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম , এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রোকসানা হ্যাপি সরেজমিনে প্রত্যক্ষ করে এই ব্যবস্থা নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রোকসানা হ্যাপি জানান, পরীক্ষার জন্য অসুস্থ ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে আইডিসিআর-এ পাঠানো হয়েছে। অসুস্থ ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে এবং পাশ্ববর্তী বাড়িঘরের লোকজনকে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম বলেন, গত সপ্তাহে ওই তিন ব্যাক্তি ঢাকা থেকে বাড়ী আসার পর থেকেই জ্বর-কাশি ও গলা ব্যথায় অসুস্থ পড়ে। এবং তাদের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ থাকায় তাৎক্ষণিক ওই বাড়িগুলো লকডাউন করা হয়। ওই বাড়ি গুলোর আশেপাশে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং ওয়ার্ড কমিটিকে সার্বক্ষনিক তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের নিত্য প্রয়োজনীয় বিষয়ে আমাকে অবগত করতে বলেছি যাতে কোন বিষয়ে তাদের সমস্যা না হয়।
আত্রাইয়ে অগ্নিদগ্ধ হয়ে ৫টি গরুর মৃত্যু
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে আগুনে পুড়ে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। এ সময় ওই গোয়ালে থাকা আরও ৪ টি গরু আগুনে ঝলসে গুরুত্বর আহত হয়েছে।
আজ শুক্রবার ভোরে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের থাঐপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্থ কৃষক থাঐপাড়া গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম তুফানের সাথে কথা বললে তিনি জানান এতে তার প্রায় ১২/১৩ লাখ টাকা ক্ষতি হয়েছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে গরুর মালিক তুফান গরুর খাবার দিয়ে গোয়ালঘরের দরজা লাগিয়ে দিয়ে নিজের ঘরে ঘুমিয়ে যান। ভোর ৪ টার দিকে তার ভাতিজা বের হয়ে গোয়ালঘরে আগুন দেখতে পেয়ে তাকে ডাকাডাকি শুরু করে। ভাতিজার ডাক শুনে বাইরে বের হয়ে তারা চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং আগুন নিভানোর চেষ্টা করতে থাকে। পরে খবর পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে গোয়ালঘরে রক্ষিত ৯ টি গরুর মধ্যে ৫ টি গরু পুড়ে মারা যায়। আহত হয় আরও ৪ টি গরু। এতে করে কৃষক তুফানের ১২/১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে আত্রাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ জানান, গোয়াল ঘরের মধ্যের জ্বলন্ত মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে তারা ধারনা করছেন।





আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী