শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » নওগাঁ » ত্রাণ না পেয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে অন্ধ বৃদ্ধা রুপভানের
প্রথম পাতা » নওগাঁ » ত্রাণ না পেয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে অন্ধ বৃদ্ধা রুপভানের
সোমবার ● ৬ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ত্রাণ না পেয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে অন্ধ বৃদ্ধা রুপভানের

ছবি : ৭০ বছরের বৃদ্ধা রুপভান।নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: ৭০ বছরের বৃদ্ধা রুপভান। থাকেন নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন টিনের ছাউনি ঘেরা ছোট্ট একটি ঝুপড়ি ঘরে। সেই ঝুপড়ি ঘরে গত কয়েক বছর ধরে বসবাস করছেন তিনি। স্বামী মছির প্রামানিক মারা গেছেন প্রায় ৩০বছর আগে। বয়সের ভারে অন্ধত্ব বরণ করায় এখন আর কাজ করতে পারেন না। থাকেন স্বামী পরিতক্তা এক মেয়ের কাছে। মেয়েটি বিভিন্ন জনের বাড়িতে কাজ করে তা দিয়েই চলে তাদের জীবন যাত্রা।

শুধু রুপভানই নন, ওই এলাকার কয়েকটি পরিবারের একই অবস্থায় দিন কাটছে। করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে তাদের জীবন ধারণ। খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের।

সারা দেশের মতো নওগাঁর আত্রাইয়েও চলছে অঘোষিত লকডাউন। এতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুরসহ নিম্নআয়ের মানুষ। সরকারের পক্ষ থেকে ত্রাণসামগ্রী দিলেও তা পর্যাপ্ত না হওয়ায় অনেকেই পাচ্ছেন না।

এ ব্যাপারে বৃদ্ধার মেয়ে রুবি বলেন, প্রতিদিনই ত্রাণের অপেক্ষায় থাকেন তারা। অনেকেই ত্রাণ পেলেও আমরা ত্রাণ পায়না। করোনা ভাইরাসের কারণে কাজের জন্য বাইরে কোন জায়গায় যেতে পারি না। কোন কাজও করতে পারছিনা বৃদ্ধা মাকে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি।

বৃদ্ধা রুপভান অশ্রুসিক্ত কন্ঠে বলেন, করোনা ভাইরাসে আমরা মরব না। এইটার জন্য আমাদের ভয় নাই। কিন্তু আমরা ক্ষধার জন্য মরছি। মাঝে মধ্যেই প্রতিবেশিরা খাবার দেই তা দিয়ে কি আর চলা যায়। গত কয়েকদিন থেকে মেয়েটি ঘরে বাইরে মানুষের বাড়িতে যেতে পারিনি। ঘরে কোনো খাবার নেই আমার। খুব কষ্ট করে চলছি। খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। শুনতেছি বিভিন্ন জায়গায় ত্রাণ দেয়। কিন্তু আমরা এখনও তো পেলাম না।





আর্কাইভ