শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীর মানচিত্রে মৌডুবী নামে যুক্ত হলো একটি নতুন ইউনিয়ন
প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীর মানচিত্রে মৌডুবী নামে যুক্ত হলো একটি নতুন ইউনিয়ন
সোমবার ● ৬ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গাবালীর মানচিত্রে মৌডুবী নামে যুক্ত হলো একটি নতুন ইউনিয়ন

---হাসান আলী, পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সৃষ্টির ৮ বছর ও গেজেট হওয়ার ০৯ বছর পর উপকূলীয় রাঙ্গাবালী উপজেলাধীন ০২ নং বড়বাইশদিয়া ইউনিয়নকে দ্বিখন্ডিত করে আরও একটি নতুন ইউনিয়ন গঠন সহ প্রশাসক নিয়োগ করা হয়েছে।

এ নিয়ে বর্তমানে ঐ উপজেলায় ইউনিয়নের সংখ্যা দাঁড়াল ০৬টি। নতুন ইউনিয়ন হল ০৬ নং মৌডুবী ইউনিয়ন। এ ইউনিয়ন সংযুক্ত হওয়ায় খুশি এলাকাবাসী।

১৫ অক্টোবর ২০০৯ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার নির্দেশনা মোতাবেক বড়বাইশদিয়া ইউনিয়নকে দ্বিখন্ডিত করে মৌডুবী ইউনিয়ন নামে নতুন ইউনিয়ন ঘোষণা করে। নতুন ইউনিয়ন টি ২০১১ সালের ০৬ জানুয়ারি বাংলাদেশ গেজেট এ অন্তরভূক্ত হয়। মামলা ও নানান জটিলতার কারণে এটি বাস্তবায়ন হতে কালক্ষেপণ হয়।

অবশেষে পটুয়াখালী ৪ আসনের সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মহিবুর রহমানের (মহিব) প্রচেষ্ঠায় নতুন ইউনিয়নের যাত্রা শুরু হল।

নতুন করে গতো ০১ এপ্রিল ২০২০ তারিখে প্রশাসক ও প্রয়োজনীয় সংখ্যক সদস্য নিয়োগ হয়। ০১. প্রশাসক জনাব মোঃ মনিরুল ইসলাম, ০২. নাজিমুদ্দিন, ০৩. মোঃ সাইফুদ্দিন,০৪. মুহাম্মদ নাসিম আরেফিন, ০৫. ছলেমান, ০৬. কামরুল ইসলাম, ০৭. মোঃ আবদুছ ছোবাহান, ০৮. জহিরুল ইসলাম, ০৯. আবুল কালাম, ১০. মোঃ আব্বাস হাওলাদার, ১১. তহমিনা বেগম, ১২. মোসাঃ জুলেখা খাতুন, ১৩. সাবানা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ উপজেলার একটি ইউনিয়নের আয়তন ও লোকসংখ্যা আনুপাতিক হারে অনেকটা বেশি হওয়ায় প্রশাসনিক কাজের সুবিধার্থে বড়বাইশদিয়া ইউনিয়নকে দ্বিখন্ডিত করে মৌডুবী ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। নতুন এ ইউনিয়নের ওয়ার্ড সংখ্যা ৯টি, জনসংখ্যা ২০,০৩৯ জন।

নবগঠিত মৌডুবী ইউনিয়নের আওতায় গ্রামগুলো হচ্ছে- হাফেজকান্দা, মৃধাকান্দা, মীরকান্দা, কাজিকান্দা, মোল্লাকান্দা, হাওলাদার কান্দা, ভূইয়াকান্দা, মনিপাড়া, কালাচাঁন পাড়া, চদ্রিমাঝি, জামালমাঝি, বাইলাবুনিয়া, রহমতপুর, খাসমহল, মাঝির হাওলা, নিচকাটা, মাঝেরদেওর।

মৃধাকান্দা গ্রামের শাহাবুদ্দিন আহম্মেদ মৃধা বলেন, এ উপজেলায় আরও একটি নতুন ইউনিয়ন সংযুক্ত হওয়ায় আমরা বেশ খুশি। এতে আলাদা বরাদ্দ সাপেক্ষে এলাকার উন্নয়ন আরো বেশি হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান জানান, এ উপজেলায় নতুন একটি ইউনিয়ন হওয়ায় সরকারের উন্নয়ন সাফল্য তৃণমূল মানুষের কাছে যেতে আর কোনো বাধা নেই।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)