সোমবার ● ৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » বিয়ের আগেই মৃত সন্তান প্রসব : দুলাভাই আটক
বিয়ের আগেই মৃত সন্তান প্রসব : দুলাভাই আটক
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: যে বয়সে একজন শিশুর মায়ের আঁচলের স্নেহে থাকার কথা, সেই বয়সে মা হয়ে চরম বিপাকে পড়েছে বাগেরহাটের মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গুলিশাখালী গ্রামের এক তরুণী।
বিয়ের আগেই সন্তান প্রসব করেছেন এক তরুণী (১৭)। এ ঘটনায় তরুণীর দুলাভাই রুবেল হাওলাদারকে আটক করেছে পুলিশ।
এদিন ভোর ৫টার দিকে ওই গ্রামের পিত্রালয়ে তরুণী একটি মৃত মেয়ে সন্তান প্রসব করেন। রবিবার বিকেল দিকে বাগেরহাটের মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গুলিশাখালী গ্রাম থেকে পুলিশ রুবেল হাওলাদারকে (২৫) আটক করে।
বেলা বাড়ার সাথে সাথে বিষয়টি জানাজানি হয়ে গেলে স্থানীয়রা ওই বাড়িতে ভিড় করেন এবং সকলকে অবরুদ্ধ করে রাখেন। এক পর্যায়ে ওই তরুণী জানান, দুলাভাইয়ের সাথে অবৈধ মেলামেশায় তার গর্ভে সন্তান আসে। এ খবর জানার পরে স্থানীয়রা দুলাভাই রুবেলকে ধরে পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে ঘটনাস্থল থেকে এসআই দিপংকর বলেন, তরুণীর শিকারোক্তি মতে তার দুলাভাই রুবেলকে আটক করা হয়েছে। একই সাথে নবজাতকের মৃত্যুর সময় ও কারন জানার জন্য পোস্টমর্টেম করাতে মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ