শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » মৌলভীবাজারের কমলগঞ্জে ৪টি বাড়ি লকডাউন
প্রথম পাতা » প্রধান সংবাদ » মৌলভীবাজারের কমলগঞ্জে ৪টি বাড়ি লকডাউন
সোমবার ● ৬ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মৌলভীবাজারের কমলগঞ্জে ৪টি বাড়ি লকডাউন

---কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার আকুয়া গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির পার্শবতী গ্রাম গোপালনগর থেকে এক ব্যক্তি কমলগঞ্জের পতনউষায় শশুর বাড়িতে অবস্থান করছিলেন। একারণে এই ইউনিয়নের ৪টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

আজ সোমবার ৬ এপ্রিল বিকাল ৪ঘটিকায় কমলগঞ্জের ২নং পতনঊষার ইউনিয়নের উত্তর পতনউষার মফিজ মিয়ার বাড়িসহ ৪টি বাড়ি লকডাউন করে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক। এ ঘটনায় গোটা এলাকায় আতংক বিরাজ করছে।

জানা য়ায়, কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পতনউষার ইউনিয়ন হতে মাত্র ৫ কিলোমিটার দুরে অবস্থিত রাজনগর উপজেলার করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির গ্রাম আকুয়া। ওই গ্রামের পাশ্বর্তী গোপালনগর গ্রাম হতে সোমবার সকালে এক ব্যক্তি তার শশুড় বাড়ি উত্তর পতনউষারে মফিজ মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আতংক সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পুলিশ ও মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে মফিজ মিয়ার পরিবারসহ আশ পাশের ৪টি বাড়ি লকডাউন ঘোষনা করেন। এসময় বাড়ির সীমানায় লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয় এবং আশপাশে কেউ যাতায়াত না করার নির্দেশও দেয়া হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, রাজনগরের টেংরা ইউনিয়নটি লকডাউন করা হয়েছে। মৃত ওই ব্যক্তি পাশের গ্রাম গোপালনগর হতে একটি লোক পতনউষারের শশুর বাড়ি আসায় ৪টি বাড়ি লকডাউন করা হয়েছে। যাতে করে অন্য মানুষের সংস্পর্শে বাড়ির লোকজন না যায়। ৫টি পরিবারকে স্থানীয় চেয়ারম্যান খাদ্য সামগ্রী বাড়িতে পৌছে দিবেন।

কমলগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

কমলগঞ্জ :: গতকাল ৫ এপ্রিল রবিবার কমলগঞ্জে আলতা মিয়া (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে কমলগঞ্জের মির্তিঙ্গা খেয়াঘাট সংলগ্ন খেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ডটি ঘটে।

স্থানীয়রা জানান, রবিবার রাতে মির্তিঙ্গা চা বাগানের একটি দোকান থেকে পায়ে হেটে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামের বাড়ি ফিরছিলেন আলতা মিয়া।

রাত অনুমানিক ১০ টার দিকে মির্তিঙ্গা খেয়াঘাট খেলার মাঠের পাশের নির্জন স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় দুই পথচারী মাঠের পাশে আলতাকে রক্তাত্ব অবস্থায় পড়ে থাকতে দেখে হাল্লা-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখান তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

নিহত আলতা মিয়া স্থানীয় রহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন বলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুনেল আহমেদ তরফদার জানান।

কমলগঞ্জ থানা পুলিশ সুত্রে যানা যায়, আলতা মিয়া হত্যার এখনও কোন মামলা করা হয়নি, মামলা প্রক্রিয়াধিন আছে।

কমলগঞ্জে অসহায়দের পাশে আতিকুর রহমান সাকের

মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচার জন্য মানুষ গৃহবন্ধি হয়ে পরেছে। কর্মহীন হয়ে পরেছে নিম্নবিত্ত অসহায় মানুষ। এসব খেটে খাওয়া গরীব দুঃখী মানুষদের খুঁজে খুঁজে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন কমলগঞ্জ দারুল হিকমাহ্ একাডেমির প্রতিষ্টাতা আতিকুর রহমান সাকের।

সোমবার ৬ এপ্রিল দুপুর ২টার সময় তিনি কমলগঞ্জ পৌরসভার স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমলগঞ্জ পৌরসভার ৫নং ওর্য়াডের ১৫০ জন অসহায় পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন,দারুল হিকমাহ্ একাডেমির প্রতিষ্টাতার পরিবারবৃন্দ।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)