শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পাবনা » চাটমোহর ব্যবসায়ী সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ শুরু
প্রথম পাতা » পাবনা » চাটমোহর ব্যবসায়ী সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ শুরু
সোমবার ● ৬ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহর ব্যবসায়ী সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ শুরু

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলা ব্যবসায়ী সমিতি ৬ এপ্রিল সোমবার সকাল ১০টা থেকে দুপুুর ১২টা পর্যন্ত নোভেল করোনা ভাইরাস-এর প্রভাবে বন্ধ থাকা ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ী সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে। সমিতির কার্যালয়ের খাদ্য সামগ্রীর বিতরণ উদ্বোধন করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন বলেন,‘চাটমোহর ব্যবসায়ী সমিতি’র নিজস্ব অর্থায়নে প্রথম দফায় ২৬২ জন সদস্যের মাঝে চাল, ডাল, ভোজ্য তেল, আলু, লবন ও একটি করে সাবান ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। ক্যাটাগরি অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যস্ত খাদ্য সামগ্রী’র প্যাকেট বিতরণ করা হবে।

ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক আব্দুল মুতালিব বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দোকান ভাড়া মওকুফ করার ব্যাপারে সমিতি’র পক্ষ থেকে আগামীতে মার্কেট মালিকদের প্রতি অনুরোধ জানিয়ে চিঠি প্রেরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সমিতি’র সহ-সভাপতি জিয়ারুল হক সিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুল আলম শাপলা, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ ইউনুস আলী, দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ রান্টুসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রথমদিনে সমিতি’র ৭০ জন ক্ষুদ্র ব্যবসায়ী সামাজিক দূরত্ব বিধি অনুসরণ করে সুশৃঙ্খলভাবে খাদ্য সামগ্রী’র প্যাকেট গ্রহণ করেন।

চাটমোহরের ৩টি গ্রুপ যৌথ উদ্যোগে ১০০ টি পরিবারের পাশে দাড়ালেন

পাবনা :: পাবনার চাটমোহরে ৬ এপ্রিল সোমবার সকাল ১০টা থেকে দিনব্যাপীা ভূমিহীন উন্নয়ন সংস্থা ও রানা মাস্টার স্মৃতি সংসদ এর সহযোগিতায়- আলোচিত চলনবিলের বওশা ব্রিজ গ্রুপ এবং বৃ-গুয়াখড়া পাবলিক লাইব্রেরীর উদ্যোগে প্রাথমিক ভাবে নোভেল করোনা ভাইরাস-এর প্রভাবে দুস্থ্য ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে।

চাটমোহরের বিভিন্ন এলাকায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ১০০ টি দুস্থ্য ও দরিদ্র কর্মহীন পরিবার কে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

চলনবিলের বওশা ব্রিজ গ্রুপের মনির হোসেন সবুজ বলেন, প্রচারের উদ্দেশ্য না দেখে , আসুন যাদের সামর্থ্য আছে তারা অন্তত একটি পরিবারের পাশে দাড়ায় । সবাই সরকারি নির্দেশনা মেনে চলি। দুরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের মোকাবিলা করি। নিজে ঘরে থাকি। নিজে সুস্থ্য থাকি অপরকে সুস্থ্য রাখী।

করোনা মোকাবিলা যুদ্ধে হবো জয়ী-এই স্লোগানে সরকারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সোস্যাল মিডিয়ার যুগে সবাই কে এই যুদ্ধে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক মোঃ নূরে আলম মেহেদী বলেন, ভূমিহীন উন্নয়ন সংস্থা ও রানা মাস্টার স্মৃতি সংসদ এর সহযোগিতায় আলোচিত চলনবিলের বওশা ব্রিজ গ্রুপ ও বৃ-গুয়াখড়া পাবলিক লাইব্রেরীর উদ্যোগে প্রাথমিক ভাবে আমরা আজ সামাজিক দুরত্ব বজায় রেখে চাটমোহরের বিভিন্ন এলাকায় ১০০টি পরিবারের বাড়ীতে বাড়ীতে গিয়ে চাউল, আলু, ডাল, তেল, ও সাবানের ১টি করে প্যাকেট বিতরণ করা হয়। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে চলতে থাকবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)