শিরোনাম:
●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » করোনা : দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তরমুজের বাম্পার ফলন ,বাজারে ক্রেতা নেই
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » করোনা : দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তরমুজের বাম্পার ফলন ,বাজারে ক্রেতা নেই
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা : দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তরমুজের বাম্পার ফলন ,বাজারে ক্রেতা নেই

---শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাগেরহাটসহ ১০ জেলার তরমুজের বাম্পার ফলন করোনার কারণে বাজারে ক্রেতা নেই তাই তরমুজ নিতেও আসে না ব্যাপারীরা।মাঠেই নষ্ট হচ্ছে বহু কষ্টে আর অনেক টাকায় ফলানো তরমুজ। প্রাণঘাতী করোনার কারণে আবার ভয়াবহ ধাক্কা, এত বড় বিপর্যয় কিভাবে কাটাবেন তা জানেন না দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাগেরহাটে চাষিরা।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দেশে চলমান করোনা পরিস্থতিতে বাংলাদেশ তৃতীয় ধাপে অবস্থান করায় তা প্রতিরোধে ও সংক্রমণ ও মোকাবিলায় স্থানীয় হাটবাজার বন্ধের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। বাগেরহাট জেলায় তরমুজচাষ করে চাষীরা ব্যাপক ফলন পাওয়ায় তাদের মাঝে তরমুজ চাষের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে নতুন চাষীরাও আগ্রহী হয়ে উঠছে।মাঠেই নষ্ট হচ্ছে বহু কষ্টে আর অনেক টাকায় ফলানো তরমুজ। এ অঞ্চলের লাভজনক ফসল হিসেবে তরমুজ চাষ বেশ পরিচিত। এ এলাকার মাটি তরমুজ চাষের উপযোগী হওয়ায় বেশি লাভের আশায় তরমুজ চাষ করেন চাষিরা। ধান ও অন্যান্য ফসলের লোকসানের ধকল পোষাতে এবার আবাদ করেছিলেন আরো বেশি। সরেজমিনে জানা গেছে,বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারের ফল ব্যবসায়ী দেলোয়ার শেখ জানায়,করোনা ভাইরাসে বাজার বন্ধ থাকায় তরমুজবিক্রি করতে পারছি না, বিপাকের মধ্যে পড়েছি। এই ভাইরাসের কারণে তরমুজ বিক্রি হচ্ছে না। ফলে মহাজন আমাদের মজুরি দিতে পারছেন না, এতে করে আমরাও বেশ বিপাকের মধ্যে পড়েছি। কতদিন এমন অবস্থা চলবে বুঝতেও পারছি না।

বাগেরহাটের ৯উপজেলায় ধান আবাদে উপর্যুপরি লোকসান, সম্ভাবনা দেখে শুরু করেছিলেন তরমুজ আবাদ কিন্তু তাতেও এত বড় বিপর্যয়! প্রাণঘাতী করোনার কারণে আবার ভয়াবহ ধাক্কা, এত বড় বিপর্যয় কিভাবে কাটাবেন তা জানেন না বাগেরহাটের চাষিরা।

এদিকে চাষের উপযোগী জমি কমে যাওয়ায় তরমুজ চাষের জন্য বিখ্যাত মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের অনেক কৃষক পার করছে বেকার সময়। এ বছর জমির পরিমাণে তরমুজের আবাদ কম হলেও বিগত বছরের চেয়ে ফলনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে দাবি তরমুজ চাষীদের।
তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে খুশির ঝিলিকনেই করোনা বিপর্যয় করে দিয়েচে।

সরেজমিনে দেখা যায়, মাঠেই নষ্ট হচ্ছে বহু কষ্টে আর অনেক টাকায় ফলানো তরমুজ। ঘুরে দেখা যায় বিস্তীর্র্ণ এলাকাজুড়ে শুধু তরমুজক্ষেত। দুই-তিন কেজি সাইজের এই তরমুজ আর কয়েক দিনের মধ্যে বিক্রি করা যাবে কিন্তু করোনার কারণে পাইকার না আসায় বড় ধরনের লোকসানের মুখে চাষিরা। প্রতিবার তরমুজ মৌসুমে দেশের বিভিন্ন জেলা থেকে থেকে পাইকাররা এসে জমি থেকে কিনে নিয়ে যান ট্রাক ট্রাক তরমুজ। এখানকার তরমুজ যেত যশোর, মাগুরা, চাঁদপুর, মানিকগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। বিশেষ করে রাজধানী ঢাকায় তরমুজের বিশেষ খ্যাতি ছিল। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তরমুজ তোলা ও বাজারজাতকরণের কাজে ব্যস্ত থাকতেন চাষিরা। বেলে-দোআঁশ মাটি তরমুজ চাষের জন্য উপযোগী হওয়ায় অন্য জেলায় উৎপাদিত তরমুজের চেয়ে এখানকার তরমুজ মিষ্টি বেশি, টকটকে লাল ও চামড়া পাতলা হওয়ায় সবার প্রিয়।

কৃষকরা বেশি লাভের আশায় ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে দ্বিগুণ হারে তরমুজের চাষাবাদ করেছেন। শেষ পর্যন্ত করোনার কারণে খরচের টাকার অর্ধেকটাই ওঠে কিনা তা নিয়ে চিন্তিত তারা। ধানখালী ইউনিয়নে পাঁচজুনিয়া গ্রামের তরমুজ চাষি মোহাম্মদ সান্টুমাল বলেন, মাঘ মাসের শুরুতে তরমুজ চারা রোপণ করি কিন্তু মৌসুমের শুরুতে বৃষ্টি হওয়ায় তরমুজ চারা নষ্ট হয়ে যায়। আবার চারা রোপণ করি। আর পাঁচ-সাত দিনের মধ্যে ক্ষেত থেকে তরমুজ তুলতে হবে কিন্তু দেশের যে অবস্থা তাতে তরমুজ বিক্রি করতে পারি কি না তা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে তরমুজ চাষ করছি। এখন বিক্রি করতে না পারলে রাস্তায় বসা ছাড়া কোনো উপায় দেখি না।
বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রঘুনাথ কর জানান, করোনার কারণে তরমুজচাষিরা বড় ধরনের বিপাকে পড়েছেন। তাদের ক্ষেতে উৎপাদিত তরমুজ পাকলেও বাজারজাত করতে পারছেন না। মৌসুমের শুরুতে বুলবুলের কারণে কৃষকের কিছুটা ক্ষতি হয়েছে, এখন আবার করোনার কারণে বড় ধরনের লোকসানের মুখে তারা। তাদেকে পরামর্শ দেয়া হয়েছে যে প্রতিদিন ক্ষেতে পানি দিলে তরমুজ কম পাকে। পানি দেয়া বন্ধ করলে অল্পতে তরমুজ পেকে যাবে। ১১ তারিখ পর্যন্ত লোকজন বাজারে আসতে পারবে না, দেখা যাক তারপর পরিস্থিতি কী হয়।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই

আর্কাইভ