শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জাতীয় » করোনা পরিস্থিতি মোকাবেলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৬ দফা প্রস্তাবনা
প্রথম পাতা » জাতীয় » করোনা পরিস্থিতি মোকাবেলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৬ দফা প্রস্তাবনা
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা পরিস্থিতি মোকাবেলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৬ দফা প্রস্তাবনা

---ঢাকা :: আজ ৭ এপ্রিল মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সভায় দেশের করোনা ভাইরাস সংক্রমনের পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং এই সংকট মোকাবেলায় জরুরী ভিত্তিতে নিন্মোক্ত পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

১. অনতিবিলম্বে করোনা শনাক্তকরণ ও করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য দেশের প্রতিটি জেলা-উপজেলায় ‘ফিল্ড হাসপাতাল’ স্থাপন করতে হবে। প্রয়োজনীয় আইসিইউ সুবিধা নিশ্চিত করতে হবে। পরীক্ষা ও চিকিৎসার খরচ রাষ্ট্রীয় উদ্যোগে বহন করতে হবে। এই ব্যাপারে সশস্ত্র বাহিনীর দক্ষতা ও ক্ষীপ্রতা কাজে লাগাতে হবে।

২. সরকারি হাসপাতালের পাশাপাশি সকল বে-সরকারি হাসপাতাল বাধ্যতামূলক ভাবে চালু করতে হবে। ডাক্তার, নার্সসহ সকল চিকিৎসা সেবীদের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে তাদেরকে জীবনবীমার আওতায় নিয়ে আসতে হবে।

৩. আগামী ৭ দিনের মধ্যে দেশের শ্রমজীবী, দিনমজুর, বস্তিবাসী দেড় কোটি পরিবারের কাছে কমপক্ষে ১ মাসের খাবার ও নগদ টাকা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। এই ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও জনপ্রতিনিধিদেরকে কাজে লাগাতে হবে। আগামী ৬ মাস এই কার্যক্রম চালু রাখতে হবে।

৪. ত্রাণ তৎপরতায় চুরি, দুর্নীতি ও দলীয়করণ রোধে রাজনৈতিক দল, শ্রেণী পেশার নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে গণতদারকি কমিটি গঠন করতে হবে।

৫. আগামী ৬ মাসের জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, উচ্চ পদস্থ সরকারি-আধা সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাদের বেতন ভাতা ২৫% কর্তন করে তা সরকারের করোনা তহবিলে জমা করতে হবে। বড় বড় ব্যবসায়ী গ্রুপ ও বিত্তবানদের উপর এই তহবিলের জন্য লেভী ধার্য ও তার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। কালো টাকা সরকারি কোষাগারে জমা প্রদানের ব্যবস্থা করতে হবে।

৬. বিদ্যমান পরিস্থিতিতে কৃষি ও গ্রামীণ খাতকে অগ্রাধিকার দিয়ে এই খাতে কার্যকরী বহুমুখী প্রণোদনাও ভর্তুকী প্রদান নিশ্চিত করতে হবে। কৃষক যাতে এবার বোরো ধানের লাভজনক দাম পায় তা নিশ্চিত করতে হবে।

সভায় গৃহীত এক প্রস্তাবে দলের নেতা, কর্মী ও দরদীদেরকে করোনার জাতীয় দুর্যোগ মোকাবেলায় গণতান্ত্রিক ধারার সকল রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধভাবে স্বেচ্ছাসেবীর মনোভাব নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ভিডিও কনফারেন্সে অংশ নেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ