শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ফেসবুক লাইভ চ্যারিটি শো করে করোনা মোকাবেলায় ব্যতিক্রমী উদ্যাগ এক দম্পতির
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ফেসবুক লাইভ চ্যারিটি শো করে করোনা মোকাবেলায় ব্যতিক্রমী উদ্যাগ এক দম্পতির
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেসবুক লাইভ চ্যারিটি শো করে করোনা মোকাবেলায় ব্যতিক্রমী উদ্যাগ এক দম্পতির

---রপ্তদীপ চাকমা রকি :: করোনা দুর্যোগ মোকাবেলায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন মনি পাহাড়ী ও আশিক সুমন। সঙ্গে রয়েছেন তাঁদের ১০ বছরের মেয়ে ফাল্গুন।
করোনা পরিস্থতিতে ফেসবুক লাইভ চ্যারিটি ইতিমধ্যেই শো করে আলোচনায় এসেছেন এই শিল্পী দম্পতি। লাইভে তাঁদের সাথে মাঝে মাঝে দেখা যাচ্ছে তাঁদের ১০ বছরের মেয়ে ফাল্গুন কে। যে কোনো দুর্যোগে সাধারণ মানুষকে সহায়তা করার জন্য শিল্পীরা বিভিন্ন চ্যারিটি শোর আয়োজন করেন। কিন্তু এই পরিস্থিতিতে সেটা সম্ভব নয়। সে কারণে গতি থিয়েটার এর সভাপতি ও বিশিষ্ট কবি মনি পাহাড়ী প্রথম ফেসবুক লাইভ চ্যারিটি শো ‘র কথা ভাবেন।তাঁকে সমর্থন দেন শিল্পী, নাট্যকার ও জাতীয় পর্যায়ের নাট্য নির্দেশক আশিক সুমন। জানাযায়
ফেসবুক লাইভ চ্যারিটি শো করে রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ১৫টি ও বিলাইছড়ি উপজোলায় ১৫টি অসহায় পরিবারকে সহযোগিতা করলেন মনি পাহাড়ী ও আশিক সুমন।

৩১.০৩.২০২০ তারিখ মঙ্গলবার বিকাল ৪.৩০ থেকে ফেসবুক লাইভ চ্যারিটি শো করলেন তাঁরা। ব্যতিক্রমী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্নমহল। মনি পাহাড়ী বলেন, কিছুদিন থেকে লক্ষ্য করছি একটি মানবিক ফেসবুক কমিউনিটি গড়ে উঠেছে। ভালো কাজে এগিয়ে আসা মানুষের সংখ্যা অনেক। দুর্যোগে সহযোগিতা দিতে বহু চ্যারিটি শো হয় পৃথিবী জুড়ে কিন্তু এখন সময়টা ঘরে থাকার। ঘরবন্দী এ সমযে চ্যারিটি করতে তাই ফেসবুক লাইভ এর আশ্রয় নিলাম। আমরা চাই খেয়ে থাকলেও একসাথে, না খেয়ে থাকলেও একসাথে থাকতে।। রাঙ্গামাটিতে বেশ কয়েকটি জাতিসত্তার বসবাস। আমরা ছোট্ট পরিসরে হলেও সবার কাছে পৌঁছাতে চাই সহায়তা।।” কথা অনুযায়ী নিরলস ও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এই শিল্পী দম্পতি।। লাইভে দুটি বিকাশ নাম্বার দিয়েছেন তাঁরা।। নাম্বারদুটো হলো ০১৭১২ ০৫১২৩১, ০১৭১৭৪৮১০০৬। এছাড়া ব্যাংকের মাধ্যমে দেশ বিদেশ থেকে আর্থিক সহায়তা পাঠাতে চাইলে মনি পাহাড়ী (mony pahari) ও (ashiq sumon) এর মেসেঞ্জারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন। তাঁরা ১০ টাকা থেকে শুরু করে যে কোনো অংকের অর্থ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানান। মনি পাহাড়ী আরও বলেন “ব্যক্তিগতভাবে পরিচিত এবং শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে পরিচিতদের সাড়াটা প্রত্যাশার অধিক।” মানুষের ইতিবাচক সাড়া পেয়ে মাঝে মাঝেই ফেসবুক লাইভ চ্যারিটি শো নিয়ে আসার কথা জানালেন গতি থিয়েটার এর এই দুই কর্ণধার। লাইভে গান গেয়েছেন আশিক সুমন এবং সঞ্চালনার পাশাপাশি স্বরচিত কবিতা আবৃত্তি করেছেন মনি পাহাড়ী। ০২.০৪.২০২০ থেকে ০৭.০৪.২০২০ তারিখ পর্যন্ত তিনটি চ্যারিটি মো হতে প্রাপ্ত অনুদানের অর্থ হতে মোট ১০৭ টি পরিবার রাঙামাটির ৬টি উপজেলায় কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মাধ্যমে সহায়তা দিয়েছেন এই পরিবারটি। এর মধ্যে রাঙামাটি সদর উপজেলা, বাঘাইছড়ি উপজেলা, কাউখালি উপজেলার ঘাগড়া, নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা ও বাঙালি পরিবার এ সাহায্য পেয়েছে।। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এই কার্যক্রমে সহায়তা করেছে থিযেটারকর্মী সুশান্ত চাকমা এবং মনিষা চাকমা, রন্ত কুমার তঞ্চঙ্গ্যা, এলি চাকমা, কং সিজি মারমা, জ্যাকসন চাকমা,রিয়া চাকমা, মেরি চাকমা, রহমান ও নেমি পাংখোয়া।। নিয়মিত এ চ্যারিটি শো’র ধারাবাহিকতায় ০৮.০৪.২০২০ তারিখ বিকাল ৪ টায় ৪র্থ বারের মত ফেসবুক লাইভ চ্যারিটি শো করছেন এই শিল্পী পরিবার। এ বিষয়ে আশিক সুমন বলেন- “ফেসবুক লাইভ চ্যারিটি শো করার পর দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন পেশাজীবী মানুষ আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। সকলে নিজ নিজ জায়গা থেকে বিভিন্নভাবে মানুষকে সহায়তা করে যাচ্ছেন।। তারপরও পাহাড়ের মানুষের টানে যাঁরা হাত বাড়িয়েছেন তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেকে কাছাকাছি বিকাশ না থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও সহায়তা করতে পারছেন না। কেউ কেউ ঘর থেকে বের হতে পারছেন না বলে নিজ বিকাশে যতটুকু ছিল সবটুকু দিয়েছেন। যাঁরা অনুদান দিয়েছেন তাঁদের মধ্যে কয়েকজন পরবর্তীতে আরও সহায়তা দিতে উৎসাহ প্রকাশ করেছেন। তৃতীয় লাইভ শেষে অষ্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর থেকেও অনুদান এসেছে আমাদের কাছে।আমরা নিয়মিতভাবে সংকট চলাকালীন এই শো করে যাব এবং যতটুকু পারি তিন থেকে চারদিন পরপর সেটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়াব।” লাইভ চ্যারিটি শো করে যে সাড়া তাঁরা পেয়েছেন সেটা মানবিক বাংলাদেশের পরিচয় বহন করে ভীষণভাবে। মনি পাহাড়ী বলেন “আমরা ইতোমধ্যে রাঙ্গামাটি জেলার ৪ টি উপজেলার কয়েকটি কমিউনিটিতে ক্ষুদ্র পরিসরে সহায়তা পৌঁছে দিয়েছি মানবিক ফেসবুক কমিউনিটির অনুদানের মাধ্যমে। আজ ১০.০৪.২০২০ তারিখ বিলাইছড়ি উপজেলার পাংখোয়া পাড়ার ১৫ টি পরিবার ও জুরাছড়ি উপজেলার ১৫ টি পরিবারকে সহায়তা পাঠিয়েছি। আগামী শো’র পর আশা করছি বাকি ৪ টি উপজেলায়ও অনুদানের অর্থ দিয়ে সাহায্য পৌঁছাতে পারব আমরা। যাঁরা আর্থিক অনুদান না দিয়েও নৈতিক সমর্থন দিচ্ছেন, লাইভে যুক্ত থেকে অনুপ্রাণিত করছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই দুই শিল্পী। তাঁদের পাশাপাশি শিশু শিল্পী ফাল্গুন এর লাইভে অংশগ্রহণ এবং
কী -বোর্ডে সুর তোলায় মুগ্ধ হয়েছে দর্শক। ভিন্নধর্মী ভাবনা এবং সময়োপযোগী পদক্ষেপের জন্য মানুষের মনে অল্প সময়ের মধ্যেই যে আলোড়ন তৈরি হয়েছে সেটি অব্যাহত থাক এমনটাই প্রত্যাশা সুধী সমাজের।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)