শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা অনির্দিষ্টকালের জন্য লকডাউন
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা অনির্দিষ্টকালের জন্য লকডাউন
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা অনির্দিষ্টকালের জন্য লকডাউন

---সাইফুল মিলন, গাইবান্ধা :: প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গাইবান্ধা জেলাকে লক ডাউন ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার ( ১০ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ন্ত্রন ও প্রতিরোধ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ঘোষণার পর থেকে সংক্রমণের ঝুঁকি মোকাবেলায় গাইবান্ধা জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক ও নৌ পথে অন্য কোন জেলা হতে কেউ জেলায় প্রবেশ করতে বা জেলা হতে অন্য জেলায় গমন করতে পারবেনা। জেলার অভ্যন্তরে আন্তঃ উপজেলা যাতায়াতের ক্ষেত্রে একইরুপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন এবিএম আবু হানিফ জানান, এ লকডাউনের ফলে বিকেল পাঁচটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সড়ক ও নৌপথে অন্যকোন জেলা হতে কেউ প্রবেশ বা এ জেলা হতে অন্য জেলায় গমন করতে পারবে না। এ ছাড়াও জেলার অভ্যন্তরে যাতায়াতের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এদিকে আইইডিসিআর এর তালিকায় গাইবান্ধায় করোনা আক্রান্ত ৮ জন জেলা সিভিল সার্জনের তালিকায় ৫ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। সিভিল সার্জনের তালিকায় জেলার ৭ উপজেলায় ১৯৬ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। গত ২৪ ঘন্টায় বিভিন্ন জেলা থেকে শুধুমাত্র ফুলছড়ি উপজেলায় নৌ-পথে আসা ৯২ জন দুইটি প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সদর উপজেলায় ১৬০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আজকের মধ্যে এই সংখ্যা বাড়তে পারে বলে তিনি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)