শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে সব প্রবেশ দ্বারে থার্মাল স্ক্যানার
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে সব প্রবেশ দ্বারে থার্মাল স্ক্যানার
বুধবার ● ২৯ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে সব প্রবেশ দ্বারে থার্মাল স্ক্যানার

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার সব প্রবেশ দ্বারে আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে করোনাভাইরাস সংক্রমণ রোধে থার্মাল স্ক্যানার বসানো হয়েছে। শরীরে অতিরিক্ত তাপমাত্রা নিয়ে উপজেলায় যাতে কেউ প্রবেশ করতে না পারে সে জন্য বসানো হয়েছে থার্মাল স্ক্যানার।

এ ছাড়া করোনা আক্রান্ত এলাকা ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে কোনো মানুষ যেন উপজেলায় প্রবেশ করতে না পারে সে জন্য পুলিশের পক্ষ থেকে বসানো হয়েছে চেকপোস্ট।

আত্রাই উপজেলার প্রবেশদ্বার গজমতখালী, পাহাড়পুর, সিংসাড়া, নওদাপাড়া, পার-বজ্রপুর, ভাঙ্গা-জাঙাগালসহ উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় থানা পুলিশের পক্ষ থেকে বসানো হয় শরীরে তাপমাত্রা পরিমাপক থার্মাল স্ক্যানার।

এসব এলাকা দিয়ে বাইরের জেলার কোনো ব্যক্তি প্রবেশ করলে সে তার শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। স্বাভাবিক তাপমাত্রা থাকলে তাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

এ ছাড়া করোনা আক্রান্ত ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরসহ বিভিন্ন এলাকা থেকে আগতরা যাতে প্রবেশ করতে না পারে সে জন্য পুলিশ চেকপোস্ট বসিয়ে তদারকি করছে।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, বাইরের জেলার কোনো ট্রাকচালক বা জনসাধারণ উপজেলায় প্রবেশ করতে গেলে আমরা থার্মাল স্ক্যানারের মাধ্যমে তাদের তাপমাত্রা পরিমাপ করি। এ জন্য আমরা উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় থার্মাল স্ক্যানারসহ চেকপোস্ট বসিয়েছি। এ ছাড়া থানায় কেউ প্রবেশ করার আগে তার তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে।

ওসি বলেন, ৩৮ডিগ্রি সেলসিয়াসের ওপরে এখন পর্যন্ত আমরা কাউকে পায়নি। তা ছাড়া এ ধরনের কাউকে পাওয়া গেলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তাকে হাসপাতালে পাঠিয়ে দেব।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)