রবিবার ● ৩ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমায় চারদিন ধরে নিখোঁজ দুই যুবক
রুমায় চারদিন ধরে নিখোঁজ দুই যুবক
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে রুমা উপজেলায় চারদিন ধরে দুই যুবক নিখোঁজ রয়েছেন। তারা হলেন, মৃত: লুবুসে মারমার ছেলে থুইনুমং মারমা (৩২) ও চিংসাজাই মারমার ছেলে অংথুইচিং মারমা (৩৫)। তাদের দুই জনের বাড়ি পাইন্দু ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের তংমক পাড়ার চাকমাঝিরি।
পাড়াবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার হাট এর দিন বাজার করে ফেরার পথে হঠাৎ ইঞ্জিন চালিত নৌকার চালক থুইনুমং মারমার মুঠোফোনে কল আসে কক্ষ্যংঝিরি থেকে রুমা বাজারের উপরে দিকে যাওয়ার জন্য বোট দরকার। পরে নৌকার মালিক যাত্রী নামিয়ে দিয়ে কক্ষ্যংঝিরির ঘাটে চলে আসেন। এসময় কয়েকজন অপরিচিত যুবক এসে নৌকায় ওঠেন। ফিরতে রাত হতে পারে তাই বোট চালক তার সাথে পাড়ার আরেজনকে সাথে নিয়ে রওনা দেন সাঙ্গু নদীর উজানের দিকে। রাতে ফেরার কথা থাকলেও তারা এখনো ফিরে আসেনি। স্বজনেরা মনে করেছিল হয়ত সকালে আসবে। কিন্তু পরের দিনও তারা ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিতে থাকেন। সর্বশেষ গতকাল শনিবার সন্ধ্যায় বিষয়টি কক্ষ্যংঝিরি পুলিশ ক্যাম্পকে অবহিত করেছেন বলে জানান থুইনুমং মারমা ছোট ভাই থুইসাচিং মারমা।
এ ব্যাপারে রুমা থানার ওসি মো. আবুল কাশেম বলেন, এ বিষয়ে থানায় এখনো কেউ জিডি করতে আসেনি। তবে থানায় কেউ অভিযোগ করলে বিষয়টি দেখবেন বলে জানান তিনি।





কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান
রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
রাঙামাটিতে চার জনের যাবজীবন