শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » করোনা পরিস্থিতিতে মানুষের সেবা দিয়ে যাচ্ছে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » করোনা পরিস্থিতিতে মানুষের সেবা দিয়ে যাচ্ছে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল
শুক্রবার ● ৮ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা পরিস্থিতিতে মানুষের সেবা দিয়ে যাচ্ছে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল

---অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত চন্দ্রঘোনা মিশন খ্রীস্টিয়ান হাসপাতাল বৃহত্তর রাঙামাটি জেলাসহ বাংলাদেশের মধ্যে একটি স্বনামধন্য হাসপাতাল। করোনাভাইরাস পরিস্থিতিতে গরীব, দুঃখী, অসহায় ও দুস্থ রোগীদের জন্য প্রতিনিয়ত এই হাসপাতালটি নিরলস চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। বৈশ্বিক মহামারীতে দেশের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাসেও থেমে নেই এই হাসপাতালের চিকিৎসা সেবা। করোনার ভয়কে জয় করে এই শতবর্ষী হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা সকলকে নিয়ে প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন। চিকিৎসা সেবায় জন মানুষের আস্তা অর্জন করা এই হাসপাতালটি করোনা সংক্রমন মোকাবেলায় নিয়েছে বিভিন্ন পদক্ষেপ।
যেমনটা : এই সময়টায় যারা সর্দি,কাশি, জ্বর নিয়ে ভর্তি হতে আসছে তাদের সেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে ২৪ ঘন্টা ফ্লু কর্ণার ও বিশেষ অবজারভেশন সেল। যেখানে সর্দি, কাশি আক্রান্ত ব্যাক্তিদের আলাদা চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়াও এই হাসপাতালে রয়েছে বিভিন্ন আধুনিক প্রযুক্তির ফিজিও থেরাপি, আধুনিক মানের প্যাথলজি সেবা এবং বিশেষ করে ফার্মেসী সেবা। এছাড়া পার্বত্য অঞ্চলে অনেক দুর্গম এলাকাতে গিয়েও এই হাসপাতাল অসহায়দের বিভিন্ন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

শতবর্ষী এই হাসপাতাল এর পরিচালক ডা: প্রবীর খিয়াং জানান, জরুরী সেবা সহ ২৪ ঘন্টা হাসপাতালটি এতদঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন নিরলসভাবে। দেশের স্বনামধন্য ডাক্তার নার্স ছাড়াও বিদেশ হতে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা আউটডোর এবং ইনডোরে প্রতিনিয়ত রোগী দেখে আসছেন। তিনি জানান, হাসপাতালটির অপারেশন থিয়েটারে ২৪ ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্স প্রস্তুত থাকে, যাতে করে যেকোন জরুরী রোগী আসলে জরুরী অপারেশন করতে পারে।

হাসপাতাল এর বিশেষজ্ঞ চিকিৎসক ডা: বিলিয়ম জানান, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালটি এই অঞ্চলের মানুষের আস্থা অর্জন করে আসছে বছরের পর বছর, কারন এখানকার চিকিৎসক থেকে শুরু করে নার্স স্টাফ সকলেই আন্তরিকতার সাথে কাজ করেন এই প্রতিষ্ঠানে।

হাসপাতালে প্রতিনিয়ত চিকিৎসা নিতে আসা রাইখালীর বাসিন্দা উচিচিং মারমা, ওয়াগ্গার ফুলধর তনচংগ্যা, রাংগুনিয়ার চন্দ্রঘোনার সাহানা বেগম, কাকলী চৌধুরী জানান, এই হাসপাতালটির চিকিৎসকদের আন্তরিক ব্যবহারে তাঁরা মুগ্ধ। এইছাড়া পরিস্কার পরিচ্ছন্ন থাকেন সবসময় এই হাসপাতালটি।

রাঙামাটি জেলা হতে নির্বাচিত সংসদ সদস্য সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি জেলার ত্রান সমন্বয়ের দায়িত্ব থাকা বেপজার চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) পবন চৌধুরী, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, রাংগুনিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান সহ সরকারের উচ্চ পদস্ত অনেক কর্মকর্তা এই হাসপাতাল এর সেবার মান নিয়ে বিভিন্ন সভা সেমিনারে ভুয়সী প্রশংসা করেছেন।

এতদঞ্চলের এই হাসপাতালটি স্বাস্থ্য সেবার বাতিঘর হিসাবে জনগনের পাশে অতীতে যেভাবে দাঁড়িয়েছেন ভবিষ্যৎতেও তাঁরা এই কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করছেন এখানকার অধিবাসীরা।

কাপ্তাই ফোরামের উদ্যোগে ইফতার বিতরণ অব্যাহত

কাপ্তাই :: পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিন হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে কাপ্তাই ফোরামের উদ্যোগে। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার ৮ মে কাপ্তাই ফোরামের উদ্যোগে কাপ্তাই ১নং চন্দ্রঘোনা ইউপি এলাকায় ১২০ টি হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে তুলে দেওয়া হলো পিয়াজু, জিলাপি, বেগুনি, আলুর, চপ, কলা সহ বিভিন্ন ইফতার সামগ্রী। এছাড়াও পথচারী, মানসিক ভারসাম্যহীন, অসহায় ভাসমান মানুষ, ও এতিম শিশুদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে তত্বাবধান করেন ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়্যারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন মিলন, কাপ্তাই ফোরামের এডমিন ও কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আলিব রেজা লিমন সহ কাপ্তাই ফোরাম সদস্যরা।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে
নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া
বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার

আর্কাইভ