শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ মে ২০২০
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়াতে ছাত্রীর আত্মহত্যা নিয়ে ধ্রুমজালের সৃষ্টি : পরিবারের দাবী পরিকল্পিত হত্যা
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়াতে ছাত্রীর আত্মহত্যা নিয়ে ধ্রুমজালের সৃষ্টি : পরিবারের দাবী পরিকল্পিত হত্যা
শুক্রবার ● ৮ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়াতে ছাত্রীর আত্মহত্যা নিয়ে ধ্রুমজালের সৃষ্টি : পরিবারের দাবী পরিকল্পিত হত্যা

---শামসুল আলম স্বপন, কুষ্টিয়া প্রতিনিধি :: কুষ্টিয়া কুমারখালীর কয়া ইউনিয়নের মালিথা পাড়ায় জয়া  (১৫) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় চলছে বিভিন্ন কানাঘোষা। কেউ বলছে হত্যা, আবার কেউ বলছে আত্মহত্যা। গত বুধবার ৬মে সকালে নিজ বাড়ির পিছনের আমগাছ থেকে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে কয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী ও মালিথা পাড়ার জিয়ার মেয়ে। তবে স্কুল ছাত্রী জয়াকে কেউ হত্যা করেছে না সে নিজেই আত্মহত্যা করেছে তা নিয়ে চলছে নানান গুঞ্জন। তবে ধারনা করা হচ্ছে প্রেম ঘটিত বিষয়ে এমন ঘটনা ঘটতে পারে। তবে আত্মহত্যার পরিবেশ ও পারিপাশ্বিকতা দেখে সন্দেহ দেখা দিয়েছে পরিবার ও এলাকাবাসীর মধ্যে। এলাকাবাসী জানায়, একই এলাকার জসিম মালিথার ছেলে লিমন মালিথার সাথে জিয়ার সপ্তম শ্রেনীতে পড়ুয়া মেয়ে জয়ার প্রেমের সম্পর্ক চলে আসছিলো। কিছুদিন আগেই মেয়ের পরিবার ঐ ছেলে সাথে তার মেয়ের বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ফলে, বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে হঠাৎ এই আত্মহত্যার। তবে লাশের পাশেই জয়ার ব্যবহৃত পোষাকের ব্যাগ ও আত্মহত্যার সময় জয়ার পায়ে স্যান্ডেল পরিহিত অবস্থা থাকায় নানা প্রশ্নের জন্ম দিচ্ছে এ আত্মহত্যার ঘটনায়।
জয়া’র বাবা জানান, তার মেয়ে জয়া’র সাথে লিমনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। আজ গভীর রাতে তার মেয়েকে লিমন ডেকে নিয়ে গিয়ে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। তিনি আরো বলেন, রাত ১ টার দিকে মেয়েকে ঘরে দেখতে না পেয়ে লিমনের বাড়িতে খুঁজতে গিয়ে দেখি লিমন বাড়িতে আমার মেয়ে নাই। সে সময় লিমন তার ঘরে প্যান্ট-শার্ট পরিহিত অবস্থায় কাথা মুড়ি দিয়ে শুয়ে ছিলো । মেয়ে কোথায় জিজ্ঞেস করলে তারা জানেনা বলে জানায়। পরবর্তীতে খোঁজাখুঁজি করে জয়াকে না পেয়ে ভোর রাতে পাশের বাড়ির পিছনে আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আমি ও আমার মনে করি, আমার মেয়েকে পরিকল্পিতভাবে ধর্ষন করে হত্যা করা হয়েছে। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আমার মেয়েকে যারা হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে ফাসির দাবী জানায়।
অপরদিকে লিমনের বাবা জসিম মালিথা জানায়, গভীর রাতে মেয়ের বাবা সহ কয়েকজন আমার বাড়িতে জয়া ও লিমনকে খুঁজতে আসে। সে সময় লিমন তার ঘরে শুয়ে ছিলো। তিনি আরো জানান, ছেলে মেয়ের সম্পর্কের জানতে পেয়ে প্রায় ৭/৮ মাস আগেই বিয়ের প্রস্তাব দিয়েছিলাম।হয়তো বিয়ে দিতে রাজি না হওয়ায় জয়া আত্মহত্যা করেছে।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে হত্যা না আত্মহত্যা? এ নিয়ে এলাকায় ধ্র“মজালের সৃষ্টি হয়েছে। তাই এলাকাবাসীর দাবী অধিকতর তদন্তের মাধ্যমে আত্মহত্যার রহস্য উন্মোচন করে দোষীদের আইনের আওতায় আনা হোক।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ