শনিবার ● ৯ মে ২০২০
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় শয়ন ঘর থেকে ছেলে ও মায়ের মৃত্যুদেহ উদ্ধার
নওগাঁয় শয়ন ঘর থেকে ছেলে ও মায়ের মৃত্যুদেহ উদ্ধার
সুদাম চন্দ্র, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর রাণীনগরে মা রাশেদা বেগম (৫৫) ও বিদেশ ফেরত ছেলে মো. আসলাম হোসেনের (৩৫) রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত রাশেদা বেগম উপজেলার গোনা ইউনিয়নের গোনা ইউনিয়নের পিরেরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী এবং আসলাম হোসেন তার ছেলে। শনিবার পুলিশ নিহতদের শয়ন কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান এদিন সকালে মা ও ছেলের কোন সাড়া শব্দ না পাওয়ায় তাদের ঘরের জানালা দিয়ে ছেলে আসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এরপর বাড়ির মধ্যে প্রবেশ করে ঘরের মেঝেতে মায়েরও মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তাদের মৃতদেহ উদ্ধার করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জহুরুল হক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, নিহত আব্দুস সালাম দীর্ঘদিন বিদেশে ছিল। গত একবছর পূর্বে তিনি দেশে এসে মা-ছেলে এক বাসাতেই থাকতেন। ধারনা করা হচ্ছে শনিবার ছেলের গলায়দড়ি দেয়া অবস্থায় ঝুলন্ত লাশ দেখে তিনিও স্টোক করে মারা যান। তবে ছেলে কেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো তা এখনো জানা যায়নি। তিনি আরো বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ
আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত