শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ মে ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ১০ বছরের শিশুর করোনা সনাক্ত
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ১০ বছরের শিশুর করোনা সনাক্ত
শনিবার ● ৯ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ১০ বছরের শিশুর করোনা সনাক্ত

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ১০ বছর বয়সী এক শিশু কন‌্যার করোনা সনাক্ত করা হয়েছে। সে উপজেলায় দ্বিতীয় করোনা রোগী হিসেবে শনাক্ত হয়। আক্রান্ত ওই শিশু উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগীবাজারের ডা: সুকুমার দাসের ছেলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারী সবুজ দাসের মেয়ে শ্রাবন্তী দাস।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান অ‌্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।
তিনি জানান, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সবুজ দাস। তিনি সিলেট শহরের ফার্মেসী ব‌্যবসায়ী ছিলেন। সবুজ দাসের মৃত‌্যুর পরই বিশ্বনাথের রামপাশার বৈরাগীবাজারস্থ তার বাসাটি লকডাউন করে প্রশাসন এবং সবুজ দাসের পরিবারের ৯জন সদস‌্য সহ ১১ জনের নমুনো টেস্ট করা হয়। তাদের মধ‌্যে সবুজ দাসের ১০ বছর বয়সী মেয়ের করোনা পজেটিভ রিপোর্ট শুক্রবার এসেছে। অন‌্য ১০জনের রিপোর্ট এখনো আসেনি। করোনা পরিস্থিতিতে নিয়ে আজ শনিবার সকালে স্থানীয় এলাকাবাসীর সাথে উপজেলা প্রশাসনের জরুরী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। করোনা পরিস্থিতিতে পরবর্তী করনীয় এই বৈঠকে নির্ধারণ করা হবে বলে চেয়ারম‌্যান আলমগীর জানান।





আর্কাইভ