শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদা নদীতে ইউএনও’র অভিযান
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদা নদীতে ইউএনও’র অভিযান
মঙ্গলবার ● ১২ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হালদা নদীতে ইউএনও’র অভিযান

---আমির হামজা,স্টাফ রিপোর্টার :: প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে যান্ত্রিক নৌযানে পালি পরিবহনের নিয়োজিত একটি বালু বোঝাই বড় বোড তলায় ফুটো করে ডুবিয়ে দিয়েছে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে নদীতে অভিযান পরিচালনাকারী একটি দল। গত কয়েকদিন ধরে নদীতে অবৈধ ভাবে জাল পেতে মা মাছ ও ডলফিন মারা বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। আজ ১২ মে দুপুরে এনজিও সংস্থা আইডিএফ এর একটি স্পীড বোড নিয়ে অভিযানে নামে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর ও আবদুললাহ আল মামুন। জানা যায় হালদার আজিমের ঘাট থেকে অভিযানে নেমে স্পীড বোডটি মাদর্শার আমতুয়া এলাকায় গেলে নদীতে পাওয়া যায় একটি বালু ভর্তি যান্ত্রিক বোড। অভিযানকারী দল দেখে বালু পরিবহনকারী পালিয়ে গেলে বোডটি আটক করে অভিযানকারীরা এটির তলায় ফুটো করে দিয়ে নদী মাঝে এনে ডুবিয়ে দেয়। এই অভিযানে অন্যান্যদের মাঝে ছিলেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, আইডিএফ এর মিমু দাশসহ উপজেলা প্রশাসনের আরো কয়েকজন। নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেছেন হালদায় অবৈধ ভাবে বালু পরিবহনে নিয়োজিত যান্ত্রিক নৌযানের ডুবন্ত পাখার আঘাতে মা মাছসহ ডলফিন মারা যাচ্ছে। একই সাথে রাতে নদীতে রাতে জাল পেতে নদীর মা মাছ মারছে বলে বহু অভিযোগ রয়েছে। ইতিপূর্বে কয়েক হাজার মিটার জাল নদী থেকে জব্দ করে পুড়ে ফেলা হয়েছে। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। উলেলখ্য যে, হালদায় যেকোনো সময় মা মাছ ডিম দিতে পারে। এখন কয়েক শত মৎস্যজীবি নৌকা নিয়ে মা মাছের ডিম সংগ্রহের জন্য নদীতে অবস্থান করছে। এমন পরিবেশে বালু বাহি যান্ত্রিক নৌযান ও জাল পাতার কারণে মা মাছ ও ডলফিন মারা পড়ছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, সাকর্দার ছায়ার চরে জাল পেতে মা মাছ ও ডলফিন মারার অভিযোগে নোয়াপাড়া ইউনিয়নের মোকামিপাড়ার রফিক নামের এক ব্যক্তিকে গত দুদিন আগে কোস্টগার্ড ধরে নিয়ে গেছে। নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের একাধিক নেতা এই ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তাকে কোথায় রাখা হয়েছে সে ব্যাপারে কেউ কোনো তথ্য দিতে পারেনি। জানা যায় মোকামিপাড়ার ছায়ারচর এলাকায় একটি সিণ্ডিকেট রাতে ড্রেজার বসিয়ে বালু উঠিয়ে বিভিন্নস্থানে যান্ত্রিক বোডে সরবরাহ দিচ্ছে। আটক রফিকসহ স্থানীয় আরো দুই ব্যক্তি রাতে জালপেতে মাছ মারছিল বলে অভিযোগ রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)