শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » মাটিরাঙ্গায় দুই‘শ টাকায় ২০ কেজি চাল পাচ্ছেন কার্ডধারীরা : মেয়র শামছুল হক
প্রথম পাতা » সকল বিভাগ » মাটিরাঙ্গায় দুই‘শ টাকায় ২০ কেজি চাল পাচ্ছেন কার্ডধারীরা : মেয়র শামছুল হক
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় দুই‘শ টাকায় ২০ কেজি চাল পাচ্ছেন কার্ডধারীরা : মেয়র শামছুল হক

---নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি  :: মাটিরাঙ্গা পৌর এলাকায় ১০ টাকা কেজি ধরে চাল বিক্রয় করছে ও.এম.এস ডিলার পয়েন্টগুলো। ইতিমধ্যে স্বল্পমুল্যের চাল ক্রয়ে হয়রানি বন্দে সরকারী নির্দেশনায় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন স্বল্প আয়ের পরিবারগুলোর তালিকা প্রনয়ন করে প্রত্যেক পরিবারকে একটি করে কার্ড দিয়েছে। যাহার মাধ্যমে প্রতি কার্ডধারী মাত্র ২০০ ( দুইশত) টাকায় ২০ কেজি করে চাল কিনতে পারবেন।
মাটিরাঙ্গা পৌরসভার সামনে সপ্তাহে ৩ দিন ( রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ) এই চাল বিক্রয় কার্যক্রম পরিচালিত হয়। পৌরসভার ৯ ওয়ার্ড এর যে কোন কার্ডধারী এই ডিলার পয়েন্ট থেকে চাল কিনতে পারছেন।
তবে বিক্রয় কেন্দ্রের ডিলার মো. মনির হোসেন ও অহিদুল ইসলাম বলেন, আমরা করোনায় সরকারি নির্দেশনা অনুযায়ী কার্ডধারীদের চাল সংগ্রহের সময় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বার বার অনুরোধ করা সত্বেও তা কেউ মানতে চান না । তাই সামাজিক দুরত্ব বজায়ে জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা কামনা করেন তারা। ২০ কেজি করে প্রায় ১৮০০ পরিবারের মাঝে চাল বিক্রয় করা হবে ১০ টাকা কেজি দরে।
চাল কিনে বাড়ী ফেরার পথে ইব্রাহীম ও মো. রফিকুল ইসলাম জানান, সত্যি ১০ টাকা দরে চাল কিনতে পেরে আমরা খুবই খুশি। কারণ খোলা বাজারের তুলনায় ওএমএস ডিলার থেকে ২০ কেজি চাল কিনে আমাদের যে টাকা বাঁচলো, সেই টাকা দিয়ে সংসারের জন্য অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কিনতে পারবো, যা পরিবারের অনেক উপকারে আসবে।
এ বিষয়ে মাটিরাঙ্গা পৌর মেয়র মো. শামছুল হক বলেন, করোনা পরিস্থিতিতে মধ্যবিত্ত ও নিন্ম আয়ের মানুষ রযেছেন সবচেয়ে বেশী আর্থিক সংকটে। তারা পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনার ব্যয়ভার বহনে হিমশিম খাচ্ছে দৈনন্দিন জীবনে। তাদের জন্য ভর্তুকির মাধ্যমে স্বল্প খরচে মাত্র ১০ টাকায় চাল বিক্রয়ের উদ্যোগ গ্রহন করেছেন সরকার। এতে সরকারের সবার জন্য খাদ্য কর্মসূচী সফল বাস্তবায়ন সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)