বৃহস্পতিবার ● ১৪ মে ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে চাল চুরির অভিযোগে আওয়ামীলীগ নেতা আটক
খাগড়াছড়িতে চাল চুরির অভিযোগে আওয়ামীলীগ নেতা আটক
মো.মাইনউদ্দিন, স্টাফ রিপোর্টার :: খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সরকারি চাল ও গম চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী ভূঁইয়া ও সহযোগী শাহ জাহান মিয়াকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে দীঘিনালা উপজেলার কবাখালী বাজারের অভিযান চালিয়ে চুরি হওয়া ১০ বস্তা চাল ও ১০ বস্তা গম উদ্ধার করা হয়।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ জানান, কবাখালি গুচ্চগ্রামে রেশন বিতরণ করার জন্য এক হাজার বস্তা চাল ও গম মজুদ করা হয়। এসব মজুদকৃত খাদ্যশস্য থেকে ১০ বস্তা চাল ও ১০ বস্তা গম চুরি করে সাবেক ইউপি সদস্য রওশন আলী । গোপনে খরব পেয়ে চুরিকৃত ৩০০ কেজি চাল ও ৫শ কেজি গম উদ্ধার করা হয়।
দীঘিনালা থানায় অফিসা ইনচার্জ (ওসি) উত্তম কুমার দেব ঘানার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি খাদ্যসহ চুরির অপরাধে রওশন আলী ও তার সহযোগী শাহ জাহান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ