শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপহার পেল ১৩০ পরিবার
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপহার পেল ১৩০ পরিবার
শুক্রবার ● ১৫ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাই জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপহার পেল ১৩০ পরিবার

---অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: বিশ্ব মহামারি করোনা ভাইরাসে প্রকোপে কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়া মানুষের মাঝে উপহারসামগ্রী স্বরূপ খাদ্যদ্রব্য বিতরণ করেছে কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ। কাপ্তাই উপজেলার কেপিএম এলাকা, বড়ইছড়ি সদর, শিলছড়ি এলাকা, কাপ্তাই নতুন বাজার ও প্রজেক্ট এলাকা, রাইখালী বাজার এলাকা এবং মিশন এলাকায় অসহায় হয়ে পড়া বিভিন্ন সম্প্রদায়ের ১৩০ টি হতদরিদ্র পরিবারের মাঝে আজ শুক্রবার ১৫ মে উপহারস্বরূপ চাল, ডাল, তেল, পিয়াজ, লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল উপজেলা সদরে উপস্থিত থেকে এই উপহারসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় , কাপ্তাই জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুবর্ণ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য্য, অর্থ সম্পাদক দীলিপ কুমার পাল, যুগ্ন সম্পাদক বিপ্লব মল্লিক, ,কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিত উপস্হিত ছিলেন।

এর আগে কেপিএম কয়লার ডিপু হরিমন্দির প্রাঙ্গনে বিতরণ কার্যক্রমে অংশ নেন হরিমন্দিরের সভাপতি কেপিএম লিমিটেডের জি এম( এমটিএস) প্রকৌশলী স্বপন কুমার সরকার, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সু্বর্ণ ভট্রাচার্য্য, সাধারণ সম্পাদক উৎপল ভট্রাচার্য্য, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির মহিলা সম্পাদিকা শিপ্রা লোধ, ভাগবত সংঘের সাধারন সম্পাদক নীলকান্ত মল্লিক, প্রচার সম্পাদক আশু মল্লিক, সাংগঠনিক সম্পাদক খোকন মল্লিক সহ কমিটির সদস্যরা।
পরে কমিটির সদস্যরা প্রত্যেকটি এলাকায় গিয়ে এই উপহার সামগ্রী হত দরিদ্রদের মাঝে তুলে দেন।

অসহায় পরিবারগুলো উপহারসামগ্রী পেয়ে কাপ্তাই জন্মাষ্টমী উদযাপন পরিষদকে ধন্যবাদ জ্ঞ্যাপন করেন।





আর্কাইভ