শিরোনাম:
●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাঙামাটি, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ মে ২০২০
প্রথম পাতা » অপরাধ » মহালছড়িতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবক আটক
প্রথম পাতা » অপরাধ » মহালছড়িতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবক আটক
শুক্রবার ● ১৫ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহালছড়িতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবক আটক

---মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে পঞ্চম শ্রেণীতে পড়ূয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে মহালছড়ি থানা পুলিশ। ধর্ষণের অভিযোগে আটক যুবকের নাম মো. সুমন (১৮) মাইসছড়ি ইউনিয়নের জয়সেন পাড়া গ্রামের মো. নুরনবীর পুত্র। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ১৪ মে মহালছড়ি থানায় অভিযুক্ত ব্যক্তিসহ ২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ভিকটিম এর মায়ের মামলা দায়েরের পর মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমে এর নেতৃত্বে এস আই নুরুল ইসলাম, এসআই মোফাজ্জল, এএসআই শিবু হালদার, কনস্টেবল মাহফুজ ও কনস্টেবল নাজমুল সহ গতকাল ১৪ মে রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামী মো. সুমনকে তার বাড়ি থেকে আটক করে।
বাদীর মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভিকটিম এর মা গত ৪ মে দৈনন্দিন কাজে বাড়ির বাইরে গেলে ২ নং আসামী শাহীনুর আক্তার রান্নার কাজে সহযোগিতার কথা বলে পঞ্চম শ্রেণি ছাত্রী ১০ বছর বয়সী ভিকটিমকে বাড়িতে একা পেয়ে কৌশলে তাঁদের বাড়িতে ডেকে নিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়। তখন অভিযুক্ত সুমন এসে বাড়িতে ঢুকে ভিকটিমকে জোর পুর্বক ধর্ষণ করে চলে যায়। এর পর ভিকটিম সেখান থেকে আসার পথে প্রতিবেশী দুই জনের সাথে দেখা হলে ঘটনাটি খুলে বলে। ঘটনার বিষয়ে ভিকটিম এর মা তাৎক্ষনিক জানতে না পারলেও গত ১০ মে আসামীর পরিবারের সাথে প্রতিবেশী সেই দুই মেয়ের সাথে কথা কাটাকাটি হলে ঘটনাটি প্রকাশ পায়। ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর স্থানীয় মুরুব্বীগণ স্থানীয়ভাবে সমাধানের জন্য চাপ প্রয়োগ করে সময় অতিবাহিত করেন। পরে ঘটনাটি বিভিন্ন কৌশলে ধামাচাপার চেষ্টা করলে ভিকটিম এর মা বাদী হয়ে গতকাল ১৪ মে মহালছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত)/৩ ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করেন।
ঘটনার বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভিকটিম এর মা বাদী হয়ে ধর্ষণে অভিযুক্ত মো. সুমন ও ধর্ষণের সহযোগীসহ ২ জনের বিরুদ্ধে মামলা করার পর ধর্ষণে অভিযুক্ত সুমনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত)/৩ ৯(১)/৩০ ধারায় মামলা রজু করার পর আটক আসামী সুমনকে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হয়।





অপরাধ এর আরও খবর

রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)