শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ মে ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে মাদকসেবীর হামলায় সাংবাদিক শিপন আহত
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে মাদকসেবীর হামলায় সাংবাদিক শিপন আহত
শুক্রবার ● ১৫ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে মাদকসেবীর হামলায় সাংবাদিক শিপন আহত

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে মাদকসেবীর হামলায় গুরুত্বর আহত হয়েছেন দৈনিক কালেরকন্ঠ ও সিলেট মিরর পত্রিকার বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি এবং বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন। আজ শুক্রবার বাদ জুম্মা উপজেলার সদর ইউনিয়নের কারিকোনা গ্রামস্থ বাড়ি থেকে কয়েকশ গজ দূরে বিশ্বনাথ সরকারি কলেজের সামনস্থ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথিমধ্যে অমানবিক ও অতর্কিত হামলার শিকার হন সাংবাদিক মোহাম্মদ আলী শিপন। এসময় সাংবাদিক শিপনের সঙ্গে থাকা নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নগদ ৭০ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট লুট করে নিয়ে গেছে হামলাকারী দিলোয়ার হোসেন দিলা। সে (দিলা) উপজেলার কারিকোনা গ্রামের মৃত জবান আলীর পুত্র।
গুরুত্বর আহত অবস্থায় সাংবাদিক মোহাম্মদ আলী শিপন বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করে নিজ বাড়িতে ফিরে আসেন সাংবাদিক শিপন। বাড়িতে আসার পর শিপনের অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। হামলার খবর পেয়ে থানার এসআই দেবাশীষ শর্ম্মার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, হামলাকারী দিলোয়ার হোসেন দিলা ২০০৩ সালে ‘বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে’ সংগঠিত হওয়া একটি বাস ডাকাতি মামলার আসামী ছিল। ২০১৯ সালে থানা পুলিশের দায়ের করা দ্রুত বিচার আইনের একটি মামলার এজাহারনামীয় অভিযুক্ত (আসামী) সে। এছাড়া মাদক সেবনের টাকা জোগার করতে এলাকায় সংঘঠিত হওয়া একাধিক চুরির সাথে সম্পৃক্ততা রয়েছে সাংবাদিকের উপর হামলাকারী দিলোয়ার হোসেন দিলা। এলাকার একটি প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ার কারণে দিলার দীর্ঘদিনের অপকর্মের বিরুদ্ধে এলাকার লোকজন প্রতিবাদ করতে সাহস পান না বলেও জনশ্রুতি রয়েছে।
এদিকে সাংবাদিক মোহাম্মদ আলী শিপনের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েন বিশ্বনাথ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। প্রতিবাদ বার্তার দ্রুত সময়ের মধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান করা হয়েছে। নিন্দা প্রকাশকারীরা হলেন- বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, সদস্য মাওলানা শহিদুর রহমান, নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ পাবেল সামাদ ও সাংবাদিক অসিত রঞ্জন দেব প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)