শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে প্রধানমন্ত্রীর ২৫০০ টাকা করে পাচ্ছে ১ লাখ ৮০ হাজার পরিবার
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে প্রধানমন্ত্রীর ২৫০০ টাকা করে পাচ্ছে ১ লাখ ৮০ হাজার পরিবার
শুক্রবার ● ১৫ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর ২৫০০ টাকা করে পাচ্ছে ১ লাখ ৮০ হাজার পরিবার

---চট্টগ্রাম  ::  করোনা ভাইরাসের কারণে চট্টগ্রামে কর্মহীন ১ লাখ ৮০ হাজার মানুষের কাছে নগদ অর্থ পাঠানো শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এটা শুরু করা হয় চট্টগ্রামের জেলা প্রশাসন কার্যালয় থেকে। মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে এ টাকা বিতরণ করা হচ্ছে। গণভবন থেকে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর তাৎক্ষণিকভাবে চট্টগ্রামে ১০০ জনের মোবাইলে এসএমএস যায়। এতে প্রতিজনকে ২৫০০ টাকা করে এসএমএস এর মাধ্যমে পাঠানো হয়।
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কর্মহীন মানুষের জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন হয় চট্টগ্রামের জেলা প্রশাসন কার্যালয়ে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি,  মোছলেম উদ্দিন আহমেদ এমপি ও রাউজানের এমপিসহ চট্টগ্রামের আরো কয়েকজন সংসদ সদস্য, চসিক মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন, বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, সিএমপি প্রতিনিধি এডিশনাল ডিআইজি, পুলিশ সুপার, সিভিল সার্জন, সেনাবাহিনীর প্রতিনিধি, জেলা পরিষদ চেয়ারম্যান, কয়েকজন উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপকারভোগীগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সাথে সাথে উপকারভোগীদের মোবাইলে ম্যাসেজ আসে, উপস্থিত ব্যাংকিং এজেন্টের নিকট থেকে ক্যাশ করে উপকারভোগীদের হাতে টাকা তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের তত্ত্বাবধানে চট্টগ্রাম জেলায় উপকারভোগীদের তালিকা অনলাইনে আপলোড করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, আমরা ইতোমধ্যে ১ লাখ ৮০ হাজার কর্মহীন মানুষের ডাটা এন্ট্রি করে টাকা পাঠানো শুরু করেছি। ডাটা এন্ট্রি প্রক্রিয়া চলমান রয়েছে। অর্থাৎ উপকারভোগী আরো বাড়বে।
জেলা প্রশাসন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, উল্লেখিত ১ লাখ ৮০ হাজার কর্মহীন মানুষের মধ্যে চট্টগ্রাম জেলার উপজেলাগুলোতে ১ লাখ ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৮০ হাজার মানুষ বাছাই করা হয়েছে। পর্যায়ক্রমে ২৫০০ টাকা করে নগদ অর্থ বাছাইকৃতদেরকে মোবাইল ম্যাসেজের মাধ্যমে পাঠানো হবে। এদিকে করোনার কারণে সারাদেশের ক্ষতিগ্রস্ত ৫০ লাখ দরিদ্র পরিবারকে এককালীন আড়াই হাজার টাকা করে দেয়ার জন্য এক হাজার ২৫৭ কোটি টাকা ছাড় করে অর্থ মন্ত্রণালয়। ১১ মে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের দুই শাখা থেকে এ অর্থ ছাড় করা হয়েছে।
প্রধানমন্ত্রী উদ্বোধনের পর ১০ লাখ পরিবারকে এ অর্থ দেয়া হবে। এর পরবর্তী চার দিন ৪০ লাখ পরিবারকে এ অর্থ দেয়া হবে। পরিবারগুলোকে টাকা দেয়া হবে মূলত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে। এর মধ্যে রয়েছে বিকাশ, রকেট, নগদ এবং শিওরক্যাশ। অর্থাৎ নগদ সহায়তা হলেও কাউকে নগদে টাকা দেয়া হবে না। এ ক্ষেত্রে এমএফএসে বড় আকারের ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। টাকা পৌঁছানোর জন্য এমএফএসগুলো পাবে প্রতি হাজারে মাত্র ছয় টাকা। হাজারে ছয় টাকা হিসাবেই পৌঁছানোর মোট খরচ দাঁড়ায় সাড়ে সাত কোটি টাকা। এ টাকা সরকার বহন করবে। পরিবারগুলোর কোনো টাকা দিতে হবে না। এ কারণে খরচের জন্য আলাদাভাবে সাত কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। মোট ৫০ লাখ পরিবারের কাছে টাকা পাঠানোর কাজের মধ্যে বিকাশের ভাগে রয়েছে ১৫ লাখের দায়িত্ব। সবচেয়ে বেশি ১৭ লাখ পরিবারের কাছে টাকা পাঠাবে নগদ। বাকি ১৮ লাখ পরিবারের কাছে এ টাকা পৌঁছাবে রকেট ও শিওরক্যাশ। চট্টগ্রামের প্রত্যেক ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে প্রধামন্ত্রীন নগদ অর্থ প্রদানের জন্য স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে যাচাই বাচাই করে এলাকা ভিত্তিক তালিকা করে পাঠানো হয়।





চট্টগ্রাম এর আরও খবর

শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০ দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)