শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ মে ২০২০
প্রথম পাতা » ঢাকা » করোনায় মৃতদের দাফনে ২৪ ঘণ্টা কাজ করছে কোয়ান্টামের স্বেচ্ছাসেবীরা
প্রথম পাতা » ঢাকা » করোনায় মৃতদের দাফনে ২৪ ঘণ্টা কাজ করছে কোয়ান্টামের স্বেচ্ছাসেবীরা
রবিবার ● ১৭ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনায় মৃতদের দাফনে ২৪ ঘণ্টা কাজ করছে কোয়ান্টামের স্বেচ্ছাসেবীরা

---ঢাকা :: করোনায় আক্রান্ত হয়ে কিংবা করোনার উপসর্গে মৃতদের দাফন ও সৎকারে নীরবে কাজ করে যাচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশনের একদল স্বেচ্ছাসেবক। শতাধিক স্বেচ্ছাসেবককে দাফনকাজে প্রশিক্ষণ দিয়ে দিন-রাত ২৪ ঘণ্টাই প্রস্তুত কোয়ান্টামের কর্মীরা। ফোন পেলেই ঝটপট প্রস্তুত হয়ে যান। করোনায় মৃতদের বিদায়বেলায় শেষ সম্মান জানাতে কখনো মুগদা হাসপাতাল, কখনো ঢাকা মেডিকেল, কখনো মিরপুর, কখনো উত্তরা, কখনোবা মৃতের বাসায়। দিনরাত নিরলস সেবা দিয়ে যাচ্ছে নিবেদিতপ্রাণ মানুষগুলো।

কোয়ান্টামের স্বেচ্ছাসেবক দল স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের বিধি মেনে হাসপাতাল বা বাসায় গিয়ে মৃতদের ধোয়ানো, ওযু করানো, কাফনের কাপড় পরানো সম্পন্ন করে । এরপর বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) নির্ধারিত বিশেষ ব্যাগে লাশ প্যাকেট করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় সরকার নির্ধারিত কবরস্থানে। সেখানে জানাজা পড়ানো হয় সাধারণ মৃহদেহের মতোই। কবরস্থ করার পর মৃতের জন্যে করা হয় আন্তরিক দোয়া।

কোয়ান্টামের করোনায় দাফন কার্যক্রম শুরু হয় গত ৭ এপ্রিল। ১৫ মে পর্যন্ত ঢাকায় ১২৯টি এবং ঢাকার বাইরে ২০টির অধিক দাফন ও সৎকার সম্পন্ন করে কোয়ান্টামের স্বেচ্ছাসেবক দল।

এ প্রসঙ্গে দাফন কার্যক্রমের সমন্বয়ক ছালেহ আহমেদ জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে বিশেষ পিপিইসহ সুরক্ষা পোশাক পরেন তারা। সৎকারের পুরো প্রক্রিয়ায় ৮০% অ্যালকোহল, ৬% হাইড্রােজেন-পার-অক্সাইড এবং হাইফো ক্লোরাইড সলিউশন ব্যবহার করা হয়। শুধু নিজেদের সুরক্ষাই নয়, হাসপাতালে যেখানে মরদেহ থাকে সেই স্থানসহ কবরস্থানের যে এলাকায় কাজ করেন- পুরো এলাকা জীবাণুনাশক ব্যবহার করে সুরক্ষা দেয়া এবং প্রতিবার কাজ শেষে নিজেদের পরনের পিপিইসহ অন্যান্য পরিধেয় জিনিসপত্র তাৎক্ষণিক পুড়িয়ে পরিবেশ সুরক্ষিত রাখতে সচেতন থাকেন স্বেচ্ছাসেবক দল।

দাফন বা সৎকার কাজে ব্যবহৃত হয় ২৭ ধরনের উপকরণ। পিপিই, মাস্ক, সেফটি গাস, ফেস শিল্ড, সার্জিক্যাল হ্যান্ড গাভস, হেবি গাভস, নেক কভার, গামবুট, মরদেহের কাফনের কাপড়, মরদেহ বহনের জন্যে বিশেষ বডি ব্যাগ ইত্যাদি উলেখযোগ্য। কোনো সরকারি বা অন্য কোনো অনুদান নয়; পিপিই সহ সকল প্রকার জীবাণুনাশক, কাফনের কাপড়, ব্যাগসহ অন্যান্য জিনিসপত্রের পুরো খরচ কোয়ান্টামের স্বেচ্ছা অর্থায়নে সম্পন্ন হয়।

তিনি আরো জানান, কোয়ান্টামের পক্ষ থেকে শুধু মুসলিমই নয়, সনাতন ধর্মের মৃতদেহ সৎকারের জন্যেও আলাদা টিম কাজ করছে। মহিলা মৃতদেহের জন্যে রয়েছে কোয়ান্টামের মহিলা স্বেচ্ছাসেবী দল।

মানবিক আবেদন জানিয়ে সংশিষ্ট দায়িত্বশীল ছালেহ আহমেদ জানান, শেষবেলায় আপনজনের সৎকারে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি এগিয়ে আসুক পরিবারের মানুষজন। মমতা নিয়ে পাশে থাকুক স্বজনেরা।

দাফন কার্যক্রমের পাশাপাশি করোনাকালে পিপিই বিতরণেও এগিয়ে আসে কোয়ান্টাম। দ্রুত উদ্যোগ নিয়ে সংগ্রহ করে উন্নত মানের কয়েক হাজার পিপিই সেট। ঢাকাসহ সারাদেশের পাঁচ শতাধিক চিকিৎসক এবং ঢাকার অনেকগুলো সরকারি ও বেসরকারি হাসপাতালে তাদের চাহিদামতো বিনামূল্যে পৌঁছে দেয় এই পিপিই। পিপিই-র এই সরঞ্জামাদি তৈরি, সংগ্রহ ও সেট প্রস্তুত করতে দিনরাত পরিশ্রম করেছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মী ও স্বেচ্ছাসেবীরা।





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)