শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ মে ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঝড় এলেই কেঁপে ওঠে হাফিজার বুক
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঝড় এলেই কেঁপে ওঠে হাফিজার বুক
বুধবার ● ২০ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝড় এলেই কেঁপে ওঠে হাফিজার বুক

---উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: পল্লীকবি জসীম উদ্দীনের আসমানী কবিতার সাথে মিল রেখে বলা যায় হাবিজারে দেখতে যদি তোমরা সবে চাও আশরাফ আলীর ছোট্ট বাড়ি লক্ষ্মীপুরে যাও। লক্ষ্মীপুর গ্রামটি ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নে। সে গ্রামে গিয়ে দেখা যায় দিনমজুর স্বামী আশ্রব আলীর (৫৫) দুই শতক ভিটের উপর কাশবনের বেড়ায় এক চালা টিনের ছোট্ট একটি ঘরে হাবিজা তার স্বামী-সন্তান নিয়ে বসবাস করে আসছেন। গুটি কয়েক খুঁটির উপর দাঁড়িয়ে থাকা ঘরটির অবস্থা খুবই নাজুক। একটু খানি বাতাস এলেই ঘরটি নড়বড় করে। সামান্য বৃষ্টি হলে ঘরের ভেতর পানি গড়িয়ে পড়ে। অবস্থা দৃষ্টে মনে হয় ঘরতো নয়, যেন পাখির বাসা। আকাশে মেঘ জমলেই হাবিজার বুকটা কেঁপে উঠে। কখন জানি ঝড়ে তার ঘরটি উড়িয়ে নিয়ে যায়। জরাজীর্ণ ঘরটিতে আতঙ্ক নিয়েই কাটে হাবিজার প্রতিটি মুহূর্ত। হাবিজা জানান স্বামী আশ্রব আলী একজন দিনমজুর। কখনো রিকশা চালিয়ে আবার কখনো কাঠ কেটে জীবিকা নির্বাহ করে থাকেন। তারা উপার্জিত আয়ে চলে সংসার। তার এক ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলেকে বিয়ে করিয়েছেন। ছেলেটি স্থুল বুদ্ধি সম্পন্ন হওয়ায় তার পক্ষে কোন আয় রোজগার করা সম্ভব নয়। তাই ছেলের স্ত্রী দুই সন্তানও বৃদ্ধ পিতার উপার্জনের ওপর নির্ভরশীল। ছেলেকে বিয়ে করানোর পর থেকে হাবিজা ও তার স্বামী ঘর ছেড়ে পাশের বাড়ির খোলা বারান্দায় ঘুমিয়ে রাত কাটান। হাবিজা দুঃখ করে বলেন, জমি আছে ঘর নেই প্রকল্পের আওতায় উপজেলা থেকে অনেক অসহায় পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হলেও আমরা কারো নজরে পড়িনি।
সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবী হিসাবে সম্প্রতি ওই পরিবারে ত্রান পৌঁছে দিতে গিয়ে বিষয়টি তার নজরে আসে। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে বিষয়টি সকলের দৃষ্টি গোচর হয়।
হাবিজা জানান, এবারের ঝড়ে ঘরটি বিধ্বস্ত হলে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হবে। একটি ঘর নির্মান করে দিতে তিনি দেশের হৃদয়বান দানশীল ব্যক্তিদের সহযোগিতা আশা করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান বিষয়টি মানবিক। বর্তমান পরিস্থিতির উন্নতি হলে খোঁজ নিয়ে পরিবারটির জন্য ব্যবস্থা নেওয়া হবে।

ঈশ্বরগঞ্জে ১৫’শ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমামের পক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে ১৫শ পরিবারের মাঝে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
বর্তমানে চলমান করোনা ভাইরাস সংক্রমণ জনিত মহামারীর কারণে খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। এই সংকট মোকাবিলার লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম নিজস্ব অর্থায়নে উপজেলার পৌরসভা ও ১১টি ইউনিয়নে ১৫শ দুস্থ পরিবারের মাঝে দলীয় নেতা কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
খাদ্যে সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও সাবান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সাংসদ সদস্য ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন, পৌর জাতীয় পার্টির সভাপতি ও কাউন্সিলর শহিদুল ইসলাম শহীদ, উপজেলা ছাত্র সমাজের সভাপতি এইচএম সারোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)