শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ মে ২০২০
প্রথম পাতা » কৃষি » বোরো ধানের ফলনও যেমন দামও তেমন কৃষকের মুখে হাসি
প্রথম পাতা » কৃষি » বোরো ধানের ফলনও যেমন দামও তেমন কৃষকের মুখে হাসি
বুধবার ● ২০ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বোরো ধানের ফলনও যেমন দামও তেমন কৃষকের মুখে হাসি

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে এবারে বোরো ধানের যেমন ফলন হয়েছে তেমনি দামও পাচ্ছে কৃষকরা। ধান কাটার ভরা মৌসুমে বাজারে ধানের দাম ভাল পাওয়ায় কৃষকদের চোখেমুখে হাসি ফুটে উঠেছে। বিগত কয়েক বছর থেকে বোরো ধানে লোকসানের শিকার হয়ে কৃষকরা হতাশ হয়ে পড়েছিল। এবারে ধানের ফলন ও দাম ভাল পাওয়ায় তারা আর হতাশ নয় বরং তারা কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।
জানা যায়, গত বেশ কয়েক বছর থেকে আত্রাইয়ে বোরো ধানের চাষ করে কৃষকরা লোকসানের শিকার হচ্ছিল। ধান পাকার মৌসুমে প্রতিকূল আবহাওয়া, পানিতে ধান ডুবে যাওয়া, শ্রমিক সংকট ও নানাবিধ সমস্যার কারনে বোরো চাষে কৃষকদের অনেক লোকসান গুনতে হয়েছে। যার ফলে এবারে উপজেলার বিভিন্ন মাঠে অনেক জমি অনাবাদি পড়ে থাকতে দেখা গেছে। তারপরও যেহেতু এ আবাদই এলাকাবাসীর একমাত্র ভরসার আবাদ তাই প্রতি বছরই তাদের বোরোচাষ করতে হয়। এবারে বোরো চাষ করে বাম্পার ফলন ও বাম্পার মূল্য পাওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে।

উপজেলার শাহাগোলা গ্রামের কৃষক আজাদ আলী সরদার বলেন, বিগত দিনের তুলনায় এবারে আমরা বোরো ধানের সর্বাধিক ফলন পেয়েছি। আমাদের এলাকায় সকলেই জিরাসাইল ধানের আবাদ করে। এ ধানের চাল চিকন, ভাত খুব মজাদার তাই এলাকাজুড়ে এখন এ ধানেরই চাষ করা হয়। আমার এবং আমাদের মাঠে অন্যান্য কৃষকের জমিতে এবারে বিঘা প্রতি ২৫ থেকে ২৮ মণ হারে বোরো ধান উৎপন্ন হয়েছে।
বজ্রপুর গ্রামের কৃষক মেহেদী হাসান রুবেল বলেন, করোনা পরিস্থিতির কারনে আমরা ধান কাটা নিয়ে আতঙ্কের মধ্যেই ছিলাম। কিন্তু ধান পাকার শুরুতেই প্রধানমন্ত্রী ধান কাটা শ্রমিকদের আসা নিশ্চিত করায় এবং বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন আমাদের পাশে দাঁড়ানোর ফলে আমাদের কোন দুর্ভোগ পোহাতে হয়নি। এবারে আমরা ধানের যে দাম পেয়েছি তাতে বোরো চাষে আমরা লাভবান হয়েছি। বর্তমানে আমাদের এখানে জিরাসাইল ধান ৯৩০ থেকে ৯৫০ টাকা মণ বিক্রি হচ্ছে।
এ বিষয়ে আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার হোসেন বলেন, এবারে বোরো চাষের শুরু থেকেই অনুকূল আবহাওয়া, যথাসময়ে ধানের চারা রোপন, সঠিক পরিচর্যা সবকিছু মিলে ধানের বাম্পার ফলন হয়েছে। অন্যান্য বারের তুলনায় এবারে ধান কাটার সময় আবহাওয়া অনুকূল থাকায় এবং ধানকাটা শ্রমিক যথাসময়ে পৌঁছানো নিশ্চিত করায় কৃষকদের দুর্ভোগ পোহাতে হয়নি। বর্তমানের বাজারে ধানের যে দাম রয়েছে প্রতি বছর ধানের এমন দাম পেলে কৃষকরা বোরাে চাষে আরও ঝুঁকবে।
যুবলীগনেতা রাফিউলের ঈদ সামগ্রী বিতরণ
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে করোনা ক্রান্তী কালে যুবলীগ এর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাফিউল ইসলাম রাফির উদ্যোগে ঈদ সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা নবাবের তাম্বু হাই স্কুল চত্বরে বৃষ্টি উপেক্ষা করে ৩শ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান প্রামানিক।

এসময় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, প্রচার সম্পাদক ও পাঁচপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রাং, উপজেলা যুবলীগ সভাপতি শেখ হাফিজুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম ,পল্লী বিদ্যুৎ সমিতি-১এর পরিচালক মুকুল উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান বলেন রাফিউল ইসলাম রাফি নিজের ব্যক্তিগত অর্থায়নে তার নিজ গ্রাম নবাবেরতাম্বু ও এর আশেপাশে অসহায় ৩শ পরিবারে মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। যা উদারতার পরিচয় ও অনুকরণীয় হয়ে থাকবে।
রাফিউল ইসলাম রাফি বলেন, নওগাঁ-৬ আসনের সাংসদ মোঃ ইসরাফিল আলমের অনুপ্রেরনায় আত্রাই যুবলীগের মানবতাবাদী এমন উদ্যোগ অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সোনার বাংলাদেশ বিণির্মানে অন্য সংগঠনের পাশাপাশি যুবলীগ সব সময় অগ্রনী ভুমিকা পালন করবে বলে তিনি আরো জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)