শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ মে ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় করোনায় একজন আক্রান্ত বেড়ে ২৫
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় করোনায় একজন আক্রান্ত বেড়ে ২৫
বুধবার ● ২০ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় করোনায় একজন আক্রান্ত বেড়ে ২৫

---সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরেকজন নতুন রোগীর সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে আজ বুধবার পর্যন্ত জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৫ জন। আক্রান্ত ব্যক্তির বাড়ি পলাশবাড়ি উপজেলার কুমারগাড়ি গ্রামে। এদিকে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনক নতুন করে ৪৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৫ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা এখনও ২৫ জন রয়েছে। এরমধ্যে একজন মারা গেছে। ২ জন গাইবান্ধা জেলা সদর হাসপাতালের আইসোলেসনে রয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত ২২ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ২৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

জেলায় গত ২৪ ঘন্টায় ৩৩৫ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ১, গোব্দিন্দগঞ্জে ২৯, সদরে ৫৮, ফুলছড়িতে ১০২, সাঘাটায় ১২৮, পলাশবাড়িতে ৬ ও সাদুল্যাপুর উপজেলায় ১১ জন।

সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা :: হাটে হাটে সরকারি ক্রয় কেন্দ্র খুলে চলতি ইরি মওসুমে ন্যুনতম ৭০ লাখ মে. টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় ও আসন্ন বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০% কৃষিখাতে বরাদ্দের দাবিতে আজ বুধবার সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্ট জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোডে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, বীরেন চন্দ্র শীল, কৃষক নেতা জাহেদুল ইসলাম প্রমুখ।

বক্তারা করোনার দুর্যোগে ন্যুনতম ১ মাসের খাদ্য মানুষের ঘরে ঘরে পৌছে দিয়ে লকডাউন কার্যকর করার দাবি জানান এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করেন।

বক্তারা আরও বলেন জেলা ও উপজেলায় করোনা টেস্টসহ চিকিৎসা সেবার আয়োজন নিশ্চিত করা, পর্যাপ্ত সরকারি সহায়তা দাবি এবং রিলিফ বিতরণে অনিয়ম-দুর্নীতি বন্ধ করে অবিলম্বে রিলিফ চোরদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)