শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ মে ২০২০
প্রথম পাতা » ঢাকা » সাংবাদিকতা : দিনে সংবাদ দুপুরে মামলা রাতে গ্রেফতার বিকেলে কারাগার
প্রথম পাতা » ঢাকা » সাংবাদিকতা : দিনে সংবাদ দুপুরে মামলা রাতে গ্রেফতার বিকেলে কারাগার
শনিবার ● ২৩ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকতা : দিনে সংবাদ দুপুরে মামলা রাতে গ্রেফতার বিকেলে কারাগার

---আহমেদ আবু জাফর :: প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও সাংবাদিক আক্রান্ত, রক্তাক্ত, লাঞ্ছিত, হামলা-মামলা শিকার হচ্ছেই। তাইতো বিএমএসএফ প্রতিবাদ জানায়।

প্রতিবাদ মানে কেবল রাষ্ট্রের কাছে নালিশ জানিয়ে রাখা। প্রতিদিন ফেসবুকে দেয়া সাংবাদিক নির্যাতন মামলা-হামলার প্রতিবাদ জানাতে অনেকে হাপিয়ে ধৈর্য্যের সীমা ভেঙ্গে ফেলছেন। কমেন্টসে কেউ কেউ হামলাকারির ওপর পাল্টা হামলার কথাও বলছেন।

আরে ভাই, যেখানে সাংবাদিকের বিরুদ্ধে খোদ সাংবাদিক মামলা করে কারাগারে পাঠায় সেখানে ঐ বিশ্বাসটা কি আর কখনো থাকে? যখন বাহিরের মানুষের পক্ষ নিয়ে আপনার মসনদ টিকিয়ে রাখতে একদল সাংবাদিকের ওপর অন্যায় ভাবে তাদের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে তার ভিডিওক্লিপ ফেসবুকে প্রচার করে মজা নিচ্ছেন, তখনতো আপনি শুয়োর- শকুনের দলে চলে গেলেন।

জেনে রাখুন, সম্প্রতি কক্সবাজারে সাংবাদিক শহীদুল্লাহর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলাকারী তিনিও সাংবাদিক। কক্সবাজার মেয়রের পিআরও হিসেবে তার পক্ষ নিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, ঐদিনই আটক, পরদিন থেকে এখনও কারাগার।

গত দুদিন আগে হবিগঞ্জ প্রেসক্লাব সম্পাদক ছাহেব সুশান্ত ঘোষ নামে আমার এমপি ডটকম সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করেন। আর সেটিও জানতে পারলাম মামলাকারী ওখানকার প্রেসক্লাব সম্পাদক তিনি। এমপির বিরুদ্ধে ত্রান অনিয়মসহ নানা দূর্ণীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারনে সুশান্তের বিরুদ্ধে মামলা হয়। আর তাই দিনে মামলা, শেষরাতে আটক দুপুরে কারাগার। আরেক প্রেসক্লাব সম্পাদকের খোঁজ মিলেছে তিনি ডজনেরও বেশি সাংবাদিকের বিরুদ্ধে মামলা-হামলা ও হয়রাণী করে অনেককে সর্বশান্ত করেছেন।

আজকাল চৌকিদাররাও সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। ঘটনাস্থল খাগড়াছড়ি।

পুলিশের হামলায় অটোচালকের মৃত্যু সংবাদ দেশের ৯৫ ভাগ মিডিয়ায় প্রকাশ হলো অথচ মাত্র স্থানীয় একটি পত্রিকার তিন সাংবাদিকের বিরুদ্ধে অনুরুপ মামলা, আটক, এখনও কারাগার, ঘটনাস্থল নরসিংদী।

চলমান করোনাকান্ডে দেশে শতাধিক সাংবাদিক ছাটাই, হামলা, মামলা, লাঞ্ছিত এবঙ অর্ধশতাধিক সাংবাদিক কারাগারে রয়েছেন। বিএমএসএফ’র পক্ষ থেকে ইদের আগে ওই সকল সাংবাদিকের মুক্তির দাবি করা হয়েছিল। কিন্তু হলোনা !

যে মামলাগুলো ২/৩ বছর আগে ৫০০/৫০১ ধারায় সংবাদ প্রকাশে মানহানির কারনে সাংবাদিকের বিরুদ্ধে দায়ের হতো। মামলা দায়েরের পর তদন্ত হতো। সত্যতা মিললে আদালত গ্রেফতারী পরোয়ানা দিতো। রাষ্ট্র সাংবাদিকের প্রতি সম্মান দেখিয়ে জামিনযোগ্য ধারা ছিলো এটি। প্রথা ছিলো সাংবাদিকের হাতে হাতকড়া নয়। এখন সামনে পেছনে হ্যান্ডকাফ।

দেশ যখন এগিয়ে যাচ্ছে। দূর্ণীতিবাজরা যখন সরকারের সম্পদ পুকুর চুরি ছেড়ে সমুদ্র ডাকাতিতে নেমেছে তখনই কেবল পথের কাটা সাংবাদিক! সাংবাদিক দমনের হাতিয়ার হিসেবে কোথাও ৫৭, ৩২ আবার কোথাও তথ্য প্রযুক্তি আইন, কোথাও ডিজিটাল নিরাপত্তা, কোথাও সাইবার আইনের অগনিত ধারা। যেমন মাছ ধরতে বিন্দি জাল পর্যন্ত ব্যবহার করা হয়। তেমনি সাংবাদিক দমনেও যা যা দরকার তা সরকারে থাকা সরকার বিরোধী ডাকাতেরা সম্পন্ন করে রেখেছেন। তাইতো দিনে সংবাদ, দুপুরে মামলা, রাতে গ্রেফতার, বিকেলে কারাগার।

এগিয়ে যাচ্ছে দেশ; অধ:পতন হচ্ছে গণমাধ্যমের। অনৈক্য বাড়ছে, বাড়ছে হানাহানি ও মনোমালিন্য। নেতৃত্বহীনতাই মূল কারন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিকের ফোরামের মতে, ডাক্তারের পেশা ডাক্তারী করা। ডাক্তারের হাতে অপারেশনে রোগির মৃত্যু হতেই পারে। তাই বলে কি ডাক্তারের বিরুদ্ধে মামলা হয়? যদি নাইবা হয় তবে সাংবাদিক সংবাদ প্রকাশ করেছে তার পেশাগত দায়িত্বের জায়গায় থেকে ব্যক্তিগত আক্রোশে নয়। সাংবাদিকেরা যদি রাষ্ট্রের হয়ে কাজ করেন তবে কেনো তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত মামলা হবে? প্রশ্নটির জবাব জাতির কাছে রেখে গেলাম।

লেখক : আহমেদ আবু জাফর, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, তারিখ : মে ২৩, ২০২০ খ্রি:





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)