বুধবার ● ২৭ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকান্ড
রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকান্ড
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে দুটি বসতঘর। গতকাল মঙ্গলবার (২৬ মে) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের শীলপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা এই অগ্নিসংযোগ করেছে বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন। এই অগ্নিকান্ডে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করছেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ইউপি সদস্য মো. আবুল হাশেম জানায়, অগ্নিকান্ডে শীলপাড়া এলাকার দীপন শীল ও সুজন শীলের মালিকানাধীন দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে৷ তারা দাবী করেছেন, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা ঘর দুটির বাইরের দরজা বন্ধ করে অগ্নিসংযোগ করে চলে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।





হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার
রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত