শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ জুন ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » নবগঠিত ময়মনসিংহ বোর্ডে প্রথমবারে এসএসসি পরীক্ষার পাসের হার ৮০.১৩ শতাংশ
প্রথম পাতা » ময়মনসিংহ » নবগঠিত ময়মনসিংহ বোর্ডে প্রথমবারে এসএসসি পরীক্ষার পাসের হার ৮০.১৩ শতাংশ
সোমবার ● ১ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবগঠিত ময়মনসিংহ বোর্ডে প্রথমবারে এসএসসি পরীক্ষার পাসের হার ৮০.১৩ শতাংশ

---ময়মনসিংহ প্রতিনিধি :: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে নবগঠিত ময়মনসিংহ বোর্ডে প্রথমবারে এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে পাসের হার ৮০ দশমিক ১৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী।

গতকাল রবিবার (৩১ মে) ময়মনসিংহ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সামছুল ইসলাম স্বাক্ষরিত ফলাফল থেকে এ তথ্য জানাযায়।

ময়মনসিংহ শিক্ষা বোর্ড সূত্র জানায়, এ বোর্ডের অধীনে ১ হাজার ২৮১ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩১টি সেন্টারে ১ লাখ ২৪ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে, এতে পাস করেছেন ১ লাখ ১২৫ জন।এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৩৮ হাজার ৭০৫ জন, পাসের হার ৯১ দশমিক ৪৬ শতাংশ। মানবিক বিভাগ থেকে পাস করেছে ৫১ হাজার ৫৬৫ জন, পাসের হার ৭৩ দশমিক ৩৩ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করেছে ৯ হাজার ৮৫৫ জন পাস করায় এখানে পাসের হার ৮০ দশমিক ০১ শতাংশ।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফলাফলে পাসের হারে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে রয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া ৬৩ হাজার ৬০৫ জন ছেলে শিক্ষাথীর মধ্যে পাস করেছে ৫০ হাজার ৯৯৪ জন, পাসের হার ৮০ দশমিক ১৭। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬৪৬ জন। আর ৬১ হাজার ৩৫৪ জন মেয়ে শিক্ষাথীর মধ্যে পাস করেছে ৪৯ হাজার ১৩১ জন, পাসের হার ৮০ দশমিক ০৮ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৮৮ জন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার ফলাফল বিশ্লেষণে পাসের হারে শেরপুর জেলা এগিয়ে রয়েছে। এ জেলা থেকে ১৫ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ হাজার ১৯৩ জন। পাসের হার ৮৩ দশমিক ১ শতাংশ। ময়মনসিংহ জেলা থেকে ৫৫ হাজার ৪৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৪ হাজার ৪০৫ জন, পাসের হার ৮০ দশমিক ০৫ শতাংশ। নেত্রকোণা জেলায় ২২ হাজার ৪১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৮৭১ জন, পাসের হার ৭৯ দশমিক ৭৪ শতাংশ। জামালপুর জেলায় ৩১ হাজার ২১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৪ হাজার ৬৫৬ জন, পাসের হার ৭৮ দশমিক ৯৯ শতাংশ।
আর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চার জেলায় থেকে অংশ নেয়া ১ হাজার ২৮১ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২১টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করলেও ২টি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার প্রথমবারে ১ লাখ ২৪ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করলেও মোট ২৪ হাজার ৮৩৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)