শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২০
প্রথম পাতা » জাতীয় » প্রস্তাবিত ২০২০-২০২১ বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিক্রিয়া
প্রথম পাতা » জাতীয় » প্রস্তাবিত ২০২০-২০২১ বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিক্রিয়া
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রস্তাবিত ২০২০-২০২১ বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিক্রিয়া

---ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ জাতীয় সংসদ আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে পার্টির প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছেন করোনা দুর্যোগ মোকাবেলায় স্বাস্থ্য-চিকিৎসা এবং কৃষি ও গ্রামীণখাত যে গভীর মনযোগ ও বরাদ্দ পাবার কথা ছিল তা পায়নি। মহামারীকালের বাজেট ও প্রবৃদ্ধিকেন্দ্রীক গতানুগতিকতার দেয়াল অতিক্রম করত পারেনি। তিনি তার মাথা থেকে এখনও প্রবৃদ্ধির ভুত নামাতে পারেননি। অর্থমন্ত্রীর কথিত অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যত পথ পরিক্রমা শীর্ষক বাজেটে দেশের প্রতিটি নাগরিকের জন্য সরকারি উদ্যোগে গণস্বাস্থ্য ব্যবস্থা ও দারিদ্র্যসীমার নীচে নেমে আসা আট কোটি মানুষের জন্য টেকসই ‘গণবন্টন ব্যবস্থা’ গড়ে তোলার বিশ্বাসসযোগ্য কোন পরিকল্পনা ও প্রয়োজনীয় বরাদ্দের প্রস্তাবনা নেই। তিনি বলেন করোনা মহামারী ও মহামারীজনীত অর্থনৈতিক দুর্যোগ থেকে যদি মানুষকেই রক্ষা করা না যায় তাহলে কোন ‘পথ পরিক্রমা’ বা প্রবৃদ্ধি কাজে আসবে না। তিনি বলেন, ৫ লাখ ৬৮ হাজার ৯০ কোটি টাকার বাজেটে ১ লক্ষ ৯০ হাজার কোটি টাকা ঘাটতি রেখে ৮.২ শতাংশ প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা নেহাত কৃত্রিম আশাবাদ, যার সাথে এখনকার বাস্তবতার সম্পর্ক নেই। তিনি বলেন, আয় যেখানে সংকুচিত, ব্যয় ও ঋণের মাত্রা যেখানে বেশী সেখানে মাত্রাতিরিক্ত প্রবৃদ্ধির লক্ষ্য কেবল হতাশার জন্ম দেবে।

বাজেটের প্রতিক্রিয়ায় তিনি আরো বলেন, মহামারী দুর্যোগ যে কৃষি ও গ্রামীণ খাত সামষ্টিক অর্থনীতিকে সচল রেখেছে। মানুষকে বাঁচিয়ে রেখেছে এবং রপ্তানী বাণিজ্যে নিন্মগতি ও প্রবাসী আয় সংকুচিত হবার আশংকার মধ্যে এই খাত যে মাত্রায় অগ্রাধিকার পাবার কথা ছিল বাজেট প্রস্তাবনায় তা দেখা যায়নি। কৃষি ও কৃষিভিত্তিক এবং গ্রামীণ উৎপাদন প্রকল্পে যে পরিমান প্রত্যক্ষ প্রণোদনা দেয়া দরকার তা হয়নি। দারিদ্রসীমার নীচে থাকা ৪ কোটি মানুষের সাথে করোনা দুর্যোগে আরো যে ৪ কোটি মানুষ দারিদ্রসীমার নীচে নেমে এসেছে তাদের জন্য প্রয়োজনীয় খাদ্য ও নগদ টাকা প্রদানের কার্যকরি প্রস্তাবনা বাজেটে নেই। তাছাড়া দুর্যোগ উত্তরণে বেকারদের আত্মকর্মসংস্থানের জন্য যে মাত্রায় নগদ প্রণোদনা দেয়া দরকার ছিল তাও খুবই অপ্রতুল। সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ বৃদ্ধি করা হলেও চুরি, দুর্নীতি ও দলীয়করণের কারণে তার সুফল থেকেও অধিকাংশ মানুষ বঞ্চিত থেকে যায়।

তিনি উল্লেখ করেন বাজেট ঘাটতি ১ লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা সংস্থা করতেও শেষ পর্যন্ত দায়ভার এসে পড়বে সাধারণ মানুষের উপর। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, এতদ্রুত জাতীয় দুর্যোগের মধ্যে এনবিআরসহ সরকারের পক্ষ থেকে বিশাল অংকের কালো টাকা, অপ্রদর্শিত অর্থ সম্পদ, পাচারকৃত অর্থ উদ্ধারে বিশেষ কোন তৎপরতা নেই। ব্যাংক, শেয়ার মার্কেটসহ আর্থিক খাতে যারা হরিলুট করেছে তাদের কাছ থেকে অর্থ উদ্ধারেও কোন কার্যকরি পদক্ষেপ নেই।

বিবৃতিতে তিনি অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমিয়ে আনার উদ্যোগকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেন এবং রাজস্ব ব্যয়সহ অত্যাবশ্যক নয় এরকম ব্যয় আরো কমিয়ে আনার আহ্বান জানান। আগামী দুই বছরের জন্য বিলাসদ্রব্যের আমদানী বন্ধ ও অনুৎপাদনশী খাতে ব্যয় বরাদ্দ কমিয়ে খাদ্য, শিক্ষা, শিল্প ও আবাসন খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান। তিনি দুর্যোগকালীন সময়ে বাজেটের অজুহাতে বাসা ভাড়া, পরিবহন ভাড়া, গ্যাস, বিদ্যুৎ, পানি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি যাতে না ঘটে তা নিশ্চিত করার দাবি জানান।

বিবৃতিতে তিনি করোনা মহামারী মোকাবিলায় ফ্রন্টলাইন ক্লাস্টার্স ডাক্তার, নার্স, পরিচ্ছন্নতা কর্মী, গণমাধ্যম কর্মী, পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য বাড়তি প্রণোদনা বরাদ্দ রাখারও আহ্বান জানান।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)