শুক্রবার ● ১২ জুন ২০২০
প্রথম পাতা » ঢাকা » কল্পনা চাকমা অপহরণের ২৪ বছর : অপহরণের দ্রুত বিচার দাবি সমাজতান্ত্রিক মহিলা ফোরামের
কল্পনা চাকমা অপহরণের ২৪ বছর : অপহরণের দ্রুত বিচার দাবি সমাজতান্ত্রিক মহিলা ফোরামের
সংবাদ বিজ্ঞপ্তি :: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক শম্পা বসু এক যুক্ত বিবৃতিতে কল্পনা চাকমা অপহরণের দ্রুত বিচার দাবি করেন।
হিল উইমেন্স ফেডারেশনের তৎকলীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১২ জুন মধ্যরাতে রাঙামাটির নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণের শিকার হন। এই ২৪ বছরে অপহরণের তদন্ত কাজই শেষ হয়নি। গ্রেফতার হয়নি অপরাধী। বরং কল্পনা চাকমার অপহরণকারী লেফট্যান্ট ফেরদৌস ও তার সহযোগীরা এখনো বহাল তবিয়তে রয়ে গেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন আজ কল্পনা চাকমা অপহরণের ২৪ বছর। ২৪ বছরে কল্পনা চাকমা হত্যার সুষ্ঠু বিচার না হওয়া রাষ্ট্রের ব্যর্থতা। এর দায় রাষ্ট্রকেই নিতে হবে। কল্পনা চাকমা অপহরণ বিচারহীনতার একটি জলজ্যান্ত উদাহরণ।
আর অন্যদিকে যারা বৈষম্যের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলন করছেন কল্পনা চাকমা তাদের কাছে সংগ্রামের প্রতীক।





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম