শিরোনাম:
●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা
রাঙামাটি, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কল্পনা চাকমা অপহরণের ২ যুগ পূর্তিতে বিচার চেয়ে বিভিন্ন ব্যক্তি, সংগঠনের সংহতি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কল্পনা চাকমা অপহরণের ২ যুগ পূর্তিতে বিচার চেয়ে বিভিন্ন ব্যক্তি, সংগঠনের সংহতি
শুক্রবার ● ১২ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কল্পনা চাকমা অপহরণের ২ যুগ পূর্তিতে বিচার চেয়ে বিভিন্ন ব্যক্তি, সংগঠনের সংহতি

---সংবাদ বিজ্ঞপ্তি :: ১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে সেনা কর্মকর্তা লে. ফেরদৌস, ভিডিপি কমান্ডার নুরুল হক ও পিসি সালেহ আহম্মদ’র নেতৃত্বে অপহৃত হয়েছিলেন কল্পনা চাকমা। এ ঘটনা পার্বত্য চট্টগ্রামসহ দেশে-বিদেশে ব্যাপক আলোচিত হয় এবং প্রতিবাদ-বিক্ষোভের ঝড় তুলে। কিন্তু ১৯৯৬ থেকে ২০২০ দীর্ঘ দুই যুগেও বিচার হয়নি চিহ্নিত অপহরণকারীদের। উপরন্তু এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে এবং অপরাধীদের রক্ষা করতে নানা চক্রান্ত এখনো অব্যাহত রয়েছে।

হিল উইমেন্স ফেডারেশন প্রতিবছর এই দিনটি গুরুত্ব সহকারে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচীর মাধ্যমে পালন করে থাকে। বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে এই বছর দিনটি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার ও প্রতিবাদের মধ্য দিয়ে ভিন্নভাবে পালিত হচ্ছে। হিল উইমেন্স ফেডারেশনের এই অনলাইন প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন সংগঠন, প্রগতিশীল ব্যক্তি ও নাগরিক সমাজ ভয়েস মেসেজ, ভিডিও বার্তা, কবিতা আবৃত্তি ও নানাভাবে সংহতি জানিয়েছেন।

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এক ভিডিও বার্তায় বলেন, আমরা ভাষার জন্য লড়াই করেছি, জাতিগত নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছি, ’৭১ সালে স্বাধীনতার যুদ্ধ করেছি কিন্তু নতুন রাষ্ট্র বাংলাদেশে বাঙালি ভিন্ন যে অপরাপর জাতিসত্তাসমূহ রয়েছে তাদের এই শাসকশ্রেণী সংবিধানে স্বীকৃতি পর্যন্ত দেয়নি। বরং সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে পাহাড়িদের তোমরা বাঙালি হয়ে যাও। ফলে বাংলাদেশ রাষ্ট্রের শাসকশ্রেণীর জাতিবিদ্বেষ শুরু থেকে প্রকাশিত হয়েছে।

হিল উইমেন্স ফেডারেশনকে পাঠানো এক লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও মানবাধিকার কর্মী মেঘনা গুহঠাকুরতা হতাশা প্রকাশ করে বলেন, কল্পনা চাকমার অপহরনের কয়েক ঘন্টা পরে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যার মাধ্যমে জনগণ একটি সরকার নির্বাচন করেছিল যেখানে আওয়ামীলীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং মনে হয়েছিল যে ন্যায়বিচার দিনের আলো দেখতে পাবে! কিন্তু ২৪ বছরেও বিচার হয়নি।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক শম্পা বসু এক যুক্ত বিবৃতিতে দ্রুত বিচারে দাবী জানিয়ে বলেন, ২৪ বছরেও তদন্তের কাজ শেষ হয়নি, গ্রেফতার হয়নি অপরাধী। অথচ লে: ফেরদৌস ও তার সহযোগীরা এখনো বহাল তবিয়তে রয়ে গেছেন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি গৌরচাদ ঠাকুর এক ভিডিও বার্তায় বলেন, পাহাড়ে নারী সমাজরে কণ্ঠস্বর কল্পনা চাকমাকে রাষ্ট্র যখন গণতান্ত্রিক পন্থায় মোকাবেলা করতে পারছিল না, তখন তারা অপহরণ করে বেছে নেয় স্বৈরতান্ত্রিক কায়দা।

কল্পনা অপহরনের ২৪ বছরেও বিচার হয়নি। চিহ্নিত অপহরণকারী লে: ফেরদৌস ও তার সহযোগীদের বিচারের আওতায় না নিয়ে আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে নেয়ার অভিমত জানিয়ে ভিডিও বার্তা দেন হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মন্টি চাকমা।

এছাড়া সংহতি জানিয়ে লিখিত কবিতা পাঠিয়েছেন ছাত্র গণমঞ্চের সাবেক সভাপতি ও কবি সাঈদ বিলাস, কল্পনা চাকমাকে নিয়ে লিখিত কবিতা পাঠ করেন শিক্ষার্থী হেমা চাকমা, সংহতি জানিয়েছেন গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা, পিসিপি সভাপতি বিপুল চাকমা, আমেরিকা প্রবাসী প্যারিস চাকমা প্রমুখ।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান
বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন
দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা
রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা
নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আর্কাইভ